সোমবার, 28 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা
🌐 এই সংবাদটি English এও পাওয়া যাচ্ছে 🇬🇧 Read in English

ইরানের প্রস্তাব না মেনে ট্রাম্প কি আরও বিপদ বাড়াচ্ছেন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login মধ্যপ্রাচ্য আল-জাজিরার বিশ্লেষণ ইরানের প্রস্তাব না মেনে ট্রাম্প কি আরও বিপদ বাড়াচ্ছেন আল–জা

শেয়ার করুন:
ইরানের প্রস্তাব না মেনে ট্রাম্প কি আরও বিপদ বাড়াচ্ছেন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login মধ্যপ্রাচ্য আল-জাজিরার বিশ্লেষণ ইরানের প্রস্তাব না মেনে ট্রাম্প কি আরও বিপদ বাড়াচ্ছেন আল–জাজিরা আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ৪৬ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফাইল ছবি: এএফপি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, হয়তো এ মুহূর্তে ট্রাম্প মনে করছেন, তেহরানের শর্ত মেনে নেওয়ার চেয়ে অপেক্ষা করলেই যুক্তরাষ্ট্র বেশি সুবিধা পাবে।

গত শনিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছি। ইরান চুক্তি করতে চাইছে; কারণ, তারা ভীষণভাবে হেরে যাচ্ছে।’

তবে ইরানের চুক্তি প্রত্যাখ্যান করলেও তিনি নিজেও একটি চুক্তি করতে চান বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘তারা একটি চুক্তি করতে চায়, আর আমি মনে করি, সেটা ভালো। আমিও একটি চুক্তি করতে চাই। কিন্তু এই চুক্তি গ্রহণযোগ্য হবে না।’

পরদিন রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তেহরানের দেওয়া প্রস্তাবের বিষয়ে ট্রাম্পের প্রাথমিক প্রতিক্রিয়া তাঁরা দেখেছেন। যদিও মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো ওই প্রস্তাবে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো জবাব তারা পায়নি।

ইরানের সাত দিনের মধ্যে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবের মধ্যে আরও যে সব বিষয় ছিল, সেগুলো হলো—যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নিতে হবে, ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে হবে, আটকে রাখা প্রায় ১ হাজার ২০০ কোটি ডলারের ইরানি সম্পদ ছেড়ে দিতে হবে এবং লেবানন ও ইয়েমেনসহ পুরো অঞ্চলে একটি বিস্তৃত যুদ্ধবিরতি মেনে চলতে হবে।

ইরান এরপর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে এবং চূড়ান্ত চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করবে। তেহরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের সঙ্গে গত জুনে দুই দেশের স্বাক্ষর করা সমঝোতা স্মারকের (এমওইউ) অনেকটাই মিল রয়েছে। চুক্তির শর্ত নিয়ে মতপার্থক্যের কারণে গত মাসে ওই সমঝোতা ভেস্তে যায়। এর ফলে পাল্টাপাল্টি হামলা আরও বেড়ে যায়, বিশেষ করে হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায়। প্রণালিটি কার্যত এখনো ইরানের অবরোধের আওতায় রয়েছে।

ট্রাম্পের হিসাবের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, তিনি মনে কর

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ