Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login পরিবেশ সরকারের মধ্যে প্রাণ-প্রকৃতিকে অগ্রাহ্য করার বিপজ্জনক প্রবণতা দেখা যাচ্ছে: আনু মুহাম্মদ নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০৯ সংবাদ সম্মেলনে কথা বলছেন অধ্যাপক আনু মুহাম্মদ। আজ সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘অপরিকল্পিত উন্নয়নে বিপন্ন কক্সবাজার: পরিবেশবাদীদের উদ্বেগ’ শীর্ষক সংবাদ সম্মেলনে ছবি: প্রথম আলো আগের সরকারের মতোই জনস্বার্থ, পরিবেশ, প্রাণ-প্রকৃতিকে অগ্রাহ্য করার বিপজ্জনক প্রবণতা গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিএনপি সরকারের মধ্যে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। গত সাত মাসে সরকারের কথাবার্তা ও কর্মকাণ্ডে এ প্রবণতা লক্ষ করা যাচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি।
আজ সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘অপরিকল্পিত উন্নয়নে বিপন্ন কক্সবাজার: পরিবেশবাদীদের উদ্বেগ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। কক্সবাজারে সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ, দেশের একমাত্র পাহাড়ি বনসমৃদ্ধ দ্বীপ মহেশখালীতে সংরক্ষিত বনের ভেতরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সড়ক নিয়ে যাওয়া ও সোনাদিয়া দ্বীপে নির্বিচারে প্যারাবন ধ্বংস করে চিংড়ি ঘের নির্মাণের প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
আনু মুহাম্মদ বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। উষ্ণতা বাড়ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। লবণাক্ততা ছড়িয়ে পড়বে। জনবসতি ক্ষতিগ্রস্ত হবে। এসব থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে, পুরো উপকূলজুড়ে এমন ব্যবস্থা করা যাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লেও সেটার ক্ষতিটা যেন কম রাখা যায়। কিন্তু দেখা যাচ্ছে উপকূলজুড়ে সেটা সুন্দরবন থেকে শুরু করে কক্সবাজারে এমন সব উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে যাতে উপকূলের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ক্ষতিগ্রস্ত হয়।
কাণ্ডজ্ঞানকে সবচেয়ে বড় জ্ঞান উল্লেখ করে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, কক্সবাজারে বালিয়াড়িতে রাস্তা বানানোর চিন্তা মাথায় আসে! কান্ডজ্ঞান বলে সমুদ্রের স্রোত ও তীব্রতার কারণে এ রাস্তা টিকবে না। অপরিকল্পিত উন্নয়নে ভাঙন হচ্ছে। এ রাস্তাটা কিছু লোকের টাকা বানানোর প্রকল্প।
দীর্ঘমেয়াদে পুরো বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তনের যে বিপদ সেটাকে বাড়ানো হচ্ছে বলে মনে করেন আনু মুহাম্মদ। মহেশখালীর উদাহর