Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বলিউড এটা যৌনতা ও নিজের প্রয়োজন বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়: ৪১–এ পা দিয়ে রাধিকা বিনোদন ডেস্ক প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০০ রাধিকা আপ্তে। অভিনেত্রীর ফেসবুক থেকে বয়স বাড়ার সঙ্গে নারীর জীবন, শরীর ও যৌন আকাঙ্ক্ষা নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি এখনো নানা ট্যাবুতে আটকে আছে। বিশেষ করে চল্লিশের পর নারীর আকাঙ্ক্ষা নিয়ে প্রকাশ্যে কথা বলাকে অনেক সমাজেই অস্বস্তিকর বলে মনে করা হয়। সে ধারণার বিরুদ্ধেই সরব হয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। ৪১ বছরে পা দিয়ে তাঁর উপলব্ধি, এ বয়সেই তিনি নিজের শরীর, চাওয়া-পাওয়া ও যৌনতার বিষয়টি আগের চেয়ে অনেক ভালো বুঝতে পারছেন।
সম্প্রতি নেটফ্লিক্সের অ্যানথোলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ ৩’-এ অভিনয় করেছেন রাধিকা। সিনেমাটিতে চল্লিশের কোঠায় থাকা এক নারীর দৃষ্টিকোণ থেকে যৌনতা ও আকাঙ্ক্ষার বিষয়টি উঠে এসেছে। ছবিতে কাজ করার পাশাপাশি ব্যক্তিজীবনেও বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।
‘বয়স বাড়াকে অবনতির মতো দেখা হয়’ রাধিকার মতে, সমাজ বয়স বাড়াকে স্বাভাবিক জীবনপ্রক্রিয়া হিসেবে দেখার বদলে একধরনের অবনতি হিসেবে বিবেচনা করে। অথচ তাঁর নিজের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন।
রাধিকা বলেন, ‘আমরা সমাজ হিসেবে বয়সের ব্যাপারে খুবই বৈষম্যমূলক। বয়স বাড়াকে যেন কোনো ধরনের অবনতি হিসেবে দেখা হয়। কিন্তু আমার বয়স এখন ৪১। এই বয়সে আমি ২০ বা ৩০-এর তুলনায় নিজেকে ও নিজের শরীরকে অনেক ভালোভাবে চিনতে পারছি।’
রাধিকা আপ্তে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে জীবনের বিভিন্ন বয়সে মানুষের মানসিক অবস্থার পরিবর্তনের কথাও বলেন রাধিকা। তাঁর মতে, বিশের পরে মানুষ মূলত এমন অনেক কিছু করার ব্যস্ততায় থাকে, যা তার মা–বাবা করতে নিষেধ করেছিলেন। তিরিশের পরে এসে আবার নিজের সিদ্ধান্ত ও মা–বাবার দেওয়া পরামর্শের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।
কিন্তু চল্লিশের পরে এসে মানুষ নিজের জন্য আলাদা জায়গা তৈরি করতে শুরু করে বলে মনে করেন রাধিকা।
‘চল্লিশে আকাঙ্ক্ষা ও আত্মপরিচয় বোঝার সময়’ রাধিকার ভাষায়, চল্লিশের দশক জীবনের এমন একটি সময়, যখন মানুষ নিজের আকাঙ্ক্ষা, প্রয়োজন ও যৌনতা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেতে পারে। ‘এটা আকাঙ্ক্ষা, বোঝাপড়া, যৌনতা ও নিজের প্রয়োজন বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমি আমার চল্লিশের দশকেই নিজেকে সবচেয়ে ফিট, তর