বুধবার, 30 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান বিমানমন্ত্রীর

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজধানী পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান বিমানমন্ত্রীর নিজস্ব প্রত

শেয়ার করুন:
পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান বিমানমন্ত্রীর

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজধানী পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান বিমানমন্ত্রীর নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২০ পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগ তুলে ধরতে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে, ২৯ সেপ্টেম্বর ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, দেশের পর্যটন–সম্ভাবনাকে পরিকল্পিত, টেকসই ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক পর্যটনশিল্পে রূপান্তর করতে দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে বাংলাদেশে পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগ তুলে ধরতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথাগুলো বলেন। পরে বৈঠকের বিষয় মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ। সুন্দরবন, কক্সবাজার, চট্টগ্রামের পাহাড় ও হ্রদ এবং সিলেটের চা-বাগানের মতো সুপরিচিত পর্যটন গন্তব্যের পাশাপাশি দেশের প্রায় প্রতিটি অঞ্চলেরই নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্য রয়েছে।

এসব বিচ্ছিন্ন সম্ভাবনাকে একটি সুপরিকল্পিত, টেকসই ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক পর্যটন ও আতিথেয়তা শিল্পে রূপান্তর করাই এখন লক্ষ্য বলে জানান রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, পর্যটন খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগের পরিবেশ সহজ করতে সরকার কাজ করছে। অর্থনৈতিক বহুমুখীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি বিনিয়োগের সুযোগ আরও বাড়ানো হচ্ছে। পর্যটন ও আতিথেয়তা খাতে দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

ইউরোপের কার্গো–নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাজ্যের সহযোগিতা প্রত্যাশা

পর্যটনের উন্নয়নের সঙ্গে বিমান চলাচল খাতের গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য বোয়িং ও এয়ারবাসের সমন্বয়ে একটি টেকসই ও ভার

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ