বুধবার, 30 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

এআই ‘এক বিলিয়ন’ মানুষের মৃত্যু ঘটাতে পারে, সতর্ক করলেন বিল গেটস

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ Login গল্প কবিতা কমিকস সাক্ষাৎকার খেলা ফিচার বিনোদন জীবনযাপন চিঠিপত্র আরও ফিচার এআই ‘এক বিলিয়ন’ মানুষের মৃত্যু ঘটাতে পারে, সতর্ক করলেন বিল গেটস কিআ প্রতিবেদক প্রকাশ: ৩০ সেপ্

শেয়ার করুন:
এআই ‘এক বিলিয়ন’ মানুষের মৃত্যু ঘটাতে পারে, সতর্ক করলেন বিল গেটস

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ Login গল্প কবিতা কমিকস সাক্ষাৎকার খেলা ফিচার বিনোদন জীবনযাপন চিঠিপত্র আরও ফিচার এআই ‘এক বিলিয়ন’ মানুষের মৃত্যু ঘটাতে পারে, সতর্ক করলেন বিল গেটস কিআ প্রতিবেদক প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১: ০০ মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ছবি: গেটি ইমেজ মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এত শক্তিশালী হয়ে উঠতে পারে যে এটি মানবজাতির জন্য ব্যাপক ধ্বংস ডেকে আনতে পারে। প্রযুক্তিটির সম্ভাব্য প্রভাব নিয়ে সাম্প্রতিক সময়ে তাঁর উদ্বেগ বেড়েছে।

২৭ সেপ্টেম্বর (রোববার) এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস উইথ ক্রিস্টিন ওয়েলকার’ অনুষ্ঠানে গেটসকে প্রশ্ন করা হয়েছিল, এআই কি মানবজাতির অস্তিত্ব শেষ করে দিতে পারে? জবাবে তিনি বলেন, ‘এআই অবশ্যই এমন ঘটনাকে সম্ভব করে তুলতে পারে, যার ফলে এক বিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে।’

তিনি আরও বলেন, শতভাগ নিশ্চিতভাবে এমন কিছু ঘটানো কঠিন। তবে খারাপ উদ্দেশ্য থাকা মানুষের সঙ্গে সর্বাধুনিক এআই প্রযুক্তির সমন্বয়ের মতো শক্তিশালী কোনো অস্ত্র আগে কখনো ছিল না।

এজেন্টিক এআই সাধারণ এআইয়ের চেয়ে অনেক ধাপ এগিয়ে ছবি: রব ডোবি এআইয়ের সম্ভাব্য বিপদ নিয়ে প্রযুক্তি খাতের সাম্প্রতিক আলোচনাকে স্বাগত জানিয়েছেন গেটস। তিনি বলেন, ‘সমস্যা হলো, বাকি পৃথিবী হয় বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না, নয়তো এটিকে শুধু একটি প্রতিযোগিতা হিসেবে দেখছে।’

একসময় এআই নিয়ে বেশ আশাবাদী ছিলেন গেটস। তাঁর ধারণা ছিল, রোগের বিরুদ্ধে লড়াই এবং মানুষের জীবনযাত্রার উন্নতিতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে আগস্টে প্রকাশিত এক লেখায় তিনি বলেন, এখন তাঁর আশঙ্কা হচ্ছে, এআই হয়তো উপকারের চেয়ে ক্ষতিই বেশি করতে পারে।

সেই সময় ওয়াশিংটন পোস্টকে গেটস বলেছিলেন, ‘আমার এমন মনে হচ্ছে, এটা আমাকে অবাক করেছে।’ তিনি আরও বলেন, ‘উদ্ভাবন যে সমস্যার সমাধান করতে পারে না, এমন কোনো সমস্যা আমি আগে কখনো দেখিনি।’

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ