Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login এশিয়া মানবাধিকার নিয়ে উদ্বেগের মধ্যেই দেড় হাজার আশ্রয়প্রার্থীকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া এএফপি প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫৪ মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো মিয়ানমারের নাগরিকদের বহনকারী একটি বাস কুয়ালালামপুরের উপকণ্ঠে লুমুত নৌঘাঁটির দিকে যাচ্ছে। ২৯ সেপ্টেম্বর ২০২৬ ছবি: এএফপি মালয়েশিয়া সরকার প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু করেছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, গৃহযুদ্ধকবলিত দেশটিতে ফিরিয়ে দেওয়ার এই পদক্ষেপ অভিবাসীদের জীবন ঝুঁকিতে ফেলতে পারে।
মালয়েশিয়ায় অভিবাসীবিরোধী মনোভাব ব্যাপকভাবে বেড়ে যাওয়ার মধে৵ আটককেন্দ্র থেকে মিয়ানমারের যে পাঁচ হাজার নাগরিক ‘স্বেচ্ছা’য় দেশে ফিরতে রাজি হয়েছে বলে কুয়ালালামপুর জানিয়েছে, মঙ্গলবার পাঠানো দলটি সেই পাঁচ হাজার জনেরই প্রথম অংশ।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, মিয়ানমারে ২০২১ সাল থেকে ভয়াবহ যুদ্ধ চলছে, তাই এই দলটির দেশে ফেরা বিপজ্জনক হতে পারে।
প্রথম দলটিতে কতজন রোহিঙ্গা আছে, তা মালয়েশিয়া বা মিয়ানমার কোনো দেশই আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেনি। মানবাধিকার সংস্থাগুলো বলছে, তাদের এমন একটি দেশে ফেরত পাঠানো হতে পারে, যেখানে তারা নির্যাতনের শিকার হবে, যা গণহত্যারই শামিল। বিষয়টি নিয়ে বড় ধরনের উদ্বেগ রয়েছে।
মঙ্গলবার বিকেলে এএফপির সাংবাদিকেরা দেখেছেন, স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে মালয়েশিয়ার লুমুত নৌঘাঁটি থেকে মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজ ছেড়ে যায়।
এর মধ্যে ছিল সহায়তাকারী ও হাসপাতাল-জাহাজ থান লুইন এবং উভচর ল্যান্ডিং প্ল্যাটফর্ম জাহাজ মোয়াত্তামা। এই জাহাজগুলোকে আগেও প্রত্যাবাসন বা মিয়ানমারের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর কাজে ব্যবহার করা হয়েছিল।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন বা দেশে ফেরত পাঠানোর কাজ চলছে।
বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমার সরকারের একটি আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠির মাধ্যমে দেওয়া তালিকার ভিত্তিতে আজ (মঙ্গলবার) ১ হাজার ৪৭৬ জন ব্যক্তি প্রত্যাবাসন কর্মসূচির প্রথম ধাপ শুরু করেছে। এতে আরও বলা হয়, মালয়েশিয়ায় আশ্রয়প্রার্থীদের ‘পুরোনো সমস্যা’ সমাধানের সরকারি পরিকল্পনার অংশ হিসেবেই এ