Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল উয়েফা নেশনস লিগ ইয়ামালের জোড়া গোল, ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বড় জয় খেলা ডেস্ক আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩৬ জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন স্পেন ৪ : ১ ক্রোয়েশিয়া ১৯ জুলাই স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফিটা জিতেছিল যুক্তরাষ্ট্রের মাটিতে, এরপর দেশে ফিরে ট্রফি নিয়ে উদ্যাপন হয়েছিল বটে, তবে সেটি ছিল রাজপথে, গ্যালারির সামনে নয়।
২০২৬ বিশ্বকাপ জেতার পর চ্যাম্পিয়ন স্পেন ঘরের মাঠে প্রথম খেলতে নেমেছে আজ। সেভিয়ায় ম্যাচ শুরুর আগে তাই ট্রফিটা উঁচিয়ে ধরে দর্শকদের দেখিয়েছেন অধিনায়ক রদ্রি।
এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগের যে ম্যাচটি রদ্রিরা খেললেন, তাতেও মিশে থাকল বিশ্বচ্যাম্পিয়নের বার্তাই। র্যামন সানচেজ স্টেডিয়ামে দাপুটে ফুটবলে ক্রোয়াটদের ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্পেন। দুটি গোল করেছেন লামিনে ইয়ামাল, একটি করে নিকো উইলিয়ামস ও মার্ক পিউবিল।
আগের ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারানো স্পেন আজ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল। কিক অফ বাঁশির পর মাত্র ৭০ সেকেন্ডেই দলকে এগিয়ে দেন ইয়ামাল। এতে অবশ্য অন্যদের কৃতিত্বও কম নয়। মার্ক কুকুরেয়া ও আলেক্স বায়েনার সমন্বয়ে তৈরি আক্রমণে বল যায় বক্সের কাছাকাছি থাকা ফেরমিন লোপেসের দিকে। তবে নিজে বল না নিয়ে ছেড়ে দেন ইয়ামালের জন্য। ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে নিচু শটে বল জালে পাঠান ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ক্রোয়েশিয়া সমতা ফেরায় ২৮ মিনিটে। বাঁ প্রান্ত থেকে ইভান পেরিসিচের নিখুঁত ক্রসে স্পেনের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে উঠে হেডে গোল করেন ডিওন দ্রেনা বেল্লো।
তবে সমতা বেশিক্ষণ থাকেনি। তিন মিনিট পরই আবার এগিয়ে যায় স্পেন। শর্ট কর্নারের পর ফেরমিনের সঙ্গে ওয়ান-টু করে বক্সে বল পাঠান ইয়ামাল। সেই ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান পিউবিল।
বিরতির ঠিক আগে স্পেন পেয়ে যেতে পারত তৃতীয় গোলও। হয়নি বক্সের ভেতর থেকে ফেরমিনের বাঁকানো শট ক্রোয়েশিয়ার গোলপোস্টে লেগে ফিরে আসায়।
দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও স্পেনের আক্রমণের ধার কমেনি। তেমনই এক আক্রমণে ৬৩ মিনিটে সুযোগ কাজে লাগান ইয়ামাল। পেদ্রির দুর্দান্ত থ্রু পাস ধরে বক্সে ঢুকে খুব কঠিন কোণ থেকে বাঁ পায়ের শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠা