বুধবার, 30 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

‘ভাইরাল মিজান’কে কারা এত পরিচিত করল

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ ‘ভাইরাল মিজান’কে কারা এত পরিচিত করল আহমেদ উল্যা ইউসুফ ঢাকা প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২

শেয়ার করুন:
‘ভাইরাল মিজান’কে কারা এত পরিচিত করল

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ ‘ভাইরাল মিজান’কে কারা এত পরিচিত করল আহমেদ উল্যা ইউসুফ ঢাকা প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১: ০০ রাজধানীর আগারগাঁওয়ের ফুটপাতে গড়ে ওঠা ‘মিজানের ভাতের হোটেল’ ও আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার দুপুরে ছবি: প্রথম আলো মঙ্গলবার দুপুর ১২টা। রাজধানীর আগারগাঁওয়ের তালতলার ফুটপাতে চুলা বসিয়ে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন মিজান। ঠিক তখন সেখানে হাজির ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদকারী দল। নিমেষেই গুঁড়িয়ে দেওয়া হলো তাঁর রান্নার চুলা আর স্তূপ করে রাখা জ্বালানি কাঠ। মাস দেড়েকের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো উচ্ছেদ হলেন তিনি।

ফুটপাত দখল করে এভাবে খাবার বিক্রির জেরে আগে জেল খেটেছেন মিজান; কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে গলায় ফুলের মালা পরে তিনি যখন আবারও ফুটপাতে ফিরলেন, তখন তাঁর পরিচিতি আরও বেড়ে যায়। তিনি তখন আর দশজন ফুটপাতের সাধারণ হকারের মতো থাকেননি। মিজান তত দিনে ‘ভাইরাল মিজান’।

মূলধারার কোনো সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেল মিজানকে নিয়ে বড় কোনো প্রতিবেদন করেনি। বিজ্ঞাপন দিয়ে কোনো প্রচারও তিনি চালাননি। তবে প্রশ্ন উঠছে, কোনো প্রাতিষ্ঠানিক প্রচার ছাড়া ফুটপাতের একজন সাধারণ ভাত বিক্রেতাকে কারা এতটা পরিচিত করল?

তালতলার ফুটপাতে মিজানের দোকানের পরিচিতি পাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে শত শত স্মার্টফোনের ক্যামেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দোকানের সামনে ভিড় জমান ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর টিকটকের কনটেন্ট নির্মাতারা। কেউ ক্রেতাদের অনুভূতি লাইভ করেন, কেউবা রান্নার চুলার কাছে গিয়ে মিজানের মুখের সামনে মাইক্রোফোন ধরেন।

কারণ একটাই—অনলাইনে মিজানকে নিয়ে বানানো ভিডিও মানেই লাখ লাখ ‘ভিউ’ আর সেই সঙ্গে রয়েছে নিশ্চিত অর্থ উপার্জনের গ্যারান্টি। কনটেন্ট নির্মাতাদের এই ভিড়ের এক নিয়মিত মুখ ‘জাকির জ্যাক’। স্যুট-টাই পরে এই নির্মাতা সব সময় দোকানের আশপাশে লাইভ ও ভিডিও করেন।

মিজান নিজেও এখন বোঝেন, তাঁকে ঘিরে এই কনটেন্ট বাণিজ্য চলছে। রান্নার হাঁড়ির সামনে ক্যামেরার অতিষ্ঠ উপস্থিতিতে প্রায়ই তিনি নির্মাতাদের ওপর চড়াও হন, কটুকথাও শোনান। তাঁর ভাষায়, ‘আমার কাছে আইতে অইলে এসব হুনতেই অইব।’ সামাজিক যোগাযোগমাধ্যমের দর্শকেরা তাঁর এই রাগ ও খিস্তিখেউ

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ