Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login যুক্তরাষ্ট্র সির সঙ্গে ‘দারুণ বৈঠক’ হয়েছে, জানালেন ট্রাম্প বৈঠকে দুই নেতা নিজেদের বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান নিয়ে আলোচনা করেন।
লালগালিচায় হাঁটছেন (বাঁ থেকে) চীনের ফার্স্ট লেডি পেং লিউয়ান, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ছবি: এএফপি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠক হয়েছে। ট্রাম্প বলেছেন, সির সঙ্গে তাঁর ‘দারুণ বৈঠক’ হয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তাইওয়ানের স্বাধীনতা এবং ইরান যুদ্ধ নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেছেন দুই নেতা।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সি চিন পিং ট্রাম্পকে বলেছেন, চীন আশা করে যুক্তরাষ্ট্র ‘তাইওয়ানের স্বাধীনতার’ বিরোধিতা করবে। তাইওয়ান প্রশ্নে সতর্কতার সঙ্গে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। চীনের ভূখণ্ডগত অখণ্ডতার বিষয়ে বেইজিংয়ের অবস্থান ‘স্পষ্ট’ বলেও উল্লেখ করেন সি।
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাইওয়ানের প্রতি সমর্থন এবং বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখার নীতি অনুসরণ করে আসছে। বৈঠকের আগে ট্রাম্প প্রশাসনের তাইওয়ানকে অস্ত্র দেওয়ার বিষয়টিও আলোচনায় ছিল।
হোয়াইট হাউসে নৈশভোজের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। ২৪ সেপ্টেম্বর ছবি: এএফপি এর আগে সি চিন পিং ও তাঁর স্ত্রী পেং লিউয়ান গত বুধবার সন্ধ্যায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছান। ওয়াশিংটন ডিসির পার্শ্ববর্তী মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে তাঁদের স্বাগত জানান ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ১১ বছর পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট এই সামরিক ঘাঁটিতে গিয়ে কোনো বিদেশি নেতাকে স্বাগত জানালেন। এর আগে ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা সেখানে পোপ ফ্রান্সিসকে স্বাগত জানিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ইস্ট রুমে