শুক্রবার, 25 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

গিলপিনের ভোর থেকে ক্যাসলরিগের প্রাচীন পাথরে

গিলপিনের এক কবিতার মতো সকাল থেকে পাঁচ হাজার বছরের নীরব পাথর—এই যাত্রা যেন শুধু পথ পেরোনো নয়; প্রকৃতি, ইতিহাস আর স্মৃতির ভেতর দিয়ে মানুষকে নতুন করে আবিষ্কারের এক অনন্য ভ্রমণ। ভোররাতে গিলপিনের অবিশ্রান্

শেয়ার করুন:
গিলপিনের ভোর থেকে ক্যাসলরিগের প্রাচীন পাথরে

গিলপিনের এক কবিতার মতো সকাল থেকে পাঁচ হাজার বছরের নীরব পাথর—এই যাত্রা যেন শুধু পথ পেরোনো নয়; প্রকৃতি, ইতিহাস আর স্মৃতির ভেতর দিয়ে মানুষকে নতুন করে আবিষ্কারের এক অনন্য ভ্রমণ।

ভোররাতে গিলপিনের অবিশ্রান্ত জলধারা আর পাখির কূজনে ঘুম ভাঙল। এমন কবিতার মতো ভোর কি হেলাফেলায় কাটিয়ে দেওয়া যায়? এক কাপ ধূমায়িত চা নিয়ে তাই বসে পড়লাম কটেজের সামনেই, মিষ্টি গিলপিন ব্রিজের লাগোয়া আমাদের জন্য পেতে রাখা গোল টেবিলে।

সেই স্মৃতির পথ ধরে হঠাৎ যেন ফিরে গেলাম আরডেনের সেই অরণ্যে। শেকস্‌পিয়ারের নাটকে রাজদরবারের ষড়যন্ত্র, ক্ষমতার দ্বন্দ্ব আর নির্বাসনের জীবন পেরিয়ে চরিত্রগুলো আশ্রয় নেয় ফরেস্ট অব আরডেনে। সেখানে রোজালিন্ড, তার প্রিয় সখী সেলিয়া এবং নির্বাসিত সিনিয়র ডিউক খুঁজে পায় এক ভিন্ন জীবনের স্বাদ। রোজালিন্ড ছদ্মবেশ নেয় গ্যানিমেড নামের এক তরুণের; আর সেই ছদ্মবেশের আড়ালেই শুরু হয় ওরলান্ডোর সঙ্গে তার প্রেমের এক মায়াময় খেলা।

রোজালিন্ডের প্রেমে পড়ে ওরলান্ডো গাছের গায়ে গায়ে তার নামে প্রেমের কবিতা লিখে রাখে; আর গ্যানিমেড সেজে রোজালিন্ড সেই ওরলান্ডোকেই প্রেম শেখানোর অভিনয় করতে থাকে। প্রেম, ছদ্মবেশ, ভুল–বোঝাবুঝি আর রসিকতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত উন্মোচিত হয় মানুষের আসল পরিচয় এবং হৃদয়ের সত্যিকারের আকাঙ্ক্ষা। ভুল–বোঝাবুঝির অবসান হয়, প্রেম তার কাঙ্ক্ষিত পরিণতি পায়; আর অরণ্যের জীবন হয়ে ওঠে নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার এক আশ্রয়।

সেই কলেজবেলার বইটির কথা মনে করতে করতে গিলপিনের দিকে তাকালাম। সামনে ছোট্ট সেতু, নিচে স্বচ্ছ জলের অবিরাম স্রোত, দূরে সবুজ পাহাড় আর মাথার ওপর নরম সকালের আলো। মনে হলো, জীবন সত্যিই এক অদ্ভুত বুমেরাং—কবেকার সেই অঘ্রানের সকাল আর শুকনা খড়ের গন্ধ যেন ফিরে এসেছে ক্রসথওয়াইট ভ্যালির এই নীরব সকালে।

সময় তখন প্রায় ১১টা। এবার বেরোতে হবে ডারওয়েন্টওয়াটারের পথে। সঙ্গে দেখব কেসউইক এবং পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা প্রায় পাঁচ হাজার বছরের পুরোনো নিওলিথিক যুগের ক্যাসলিরগ স্টোন সার্কেল। এটা ব্রিটেনের অন্যতম প্রাচীন ও রহস্যময় পাথরের বৃত্ত। কটেজ থেকে প্রায় দেড় ঘণ্টার পথ; কিন্তু এই পথকে শুধু ‘ড্রাইভ’ বলা যায় না। গাড়ি চালানোর সময় রাস্তার দিকে যেমন চোখ রাখতে হয়, তেমনি দুই পাশের প্রকৃতি থেকে চোখ ফেরানোও কঠিন। মনে হচ্ছিল, আমি যেন মহাভারতের প্রস্থান পর্বের কোনো এক যাত্রী। কুরুক্ষেত্রের যুদ্ধের পর দীর্ঘকাল হস্তিনাপুর শাস

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ