Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login অপরাধ দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ মাহমুদুল হাসান ও আবদুর রহমান কুমিল্লা থেকে প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৫১ কিশোর গ্যাংয়ের অস্তিত্ব জানান দিচ্ছে দেয়াললিখন। গতকাল কুমিল্লার টাউন হল মাঠসংলগ্ন এলাকায় ছবি: প্রথম আলো পাঠাগার, মিলনায়তনের অনুষ্ঠান, মাঠের আড্ডা আর আশপাশের দোকানপাট—এসব ঘিরে কুমিল্লার কান্দিরপাড়ের টাউন হল এলাকা সব সময় জনসমাগম থাকে। সেই টাউন হলের মাঠঘেঁষা দেয়ালের বিভিন্ন স্থানে লেখা ‘সিবিকে’, ‘ডিবিএক্স’, ‘কেজিএস’।
টাউন হলের সামনের ফুটপাতে পোশাক বিক্রি করেন আবদুল মোত্তালেব। নামগুলো কারা লিখল জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ওই দিকে তাকাইও না। পোলাপান ভালো না। সন্ধ্যার দিকে উঠতি বয়সী ছেলেরা মাঠে আসে। লেখাগুলো তারাই লিখেছে।’
এই তিনটি নামই কুমিল্লার কিশোর গ্যাংয়ের বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। দেয়ালে নাম লিখে নিজেদের পরিচয় জানানোর চেষ্টা। এখন দেয়ালের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দল গড়া ও শক্তি প্রদর্শনের তথ্য পাওয়া যাচ্ছে।
প্রথম আলোর অনুসন্ধানে কুমিল্লা শহরে অন্তত ২০টি গ্যাং সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। চলতি বছরের প্রায় ৯ মাসে অন্তত ২৫টি আলোচিত অপরাধের ঘটনায় এসব দলের সদস্যদের নাম এসেছে। তবে এ ধরনের অপরাধী চক্রের তৎপরতা চলছে এক দশকের বেশি সময় ধরে। তবে বর্তমানে কতগুলো অপরাধী চক্র সক্রিয়, তার কোনো হালনাগাদ তালিকা নেই জেলা পুলিশের কাছে। ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত অন্তত ১২টি হত্যাকাণ্ডে কিশোর গ্যাংয়ের সদস্যদের নাম পাওয়া গেছে। ‘কিশোর গ্যাং’ বলা হলেও সবাই কিশোর নয়; দলনেতাসহ সদস্যদের অনেকের বয়স ১৮ বছরের বেশি।
সম্প্রতি স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার পর কিশোর গ্যাংয়ের তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে। এর মধ্যে গত বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে পুলিশ ৬২৪ জনকে আটক করেছে। যাচাই-বাছাই শেষে গতকাল বৃহস্পতিবার ৪৫১ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৭৩ জনকে বিভিন্ন অভিযোগে আদালতে পাঠানো হয়েছে। তবে ১৭৩ জনের সবার বিরুদ্ধে কিশোর গ্যাংয়ে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে কি না, তা নিশ্চিতভাবে বলেনি পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, গত