Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login এআই এআই উন্নয়নের গতি কমানোর কথা বলেও নতুন মডেল আনল অ্যানথ্রপিক-ওপেনএআই প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪২ নতুন এআই মডেল উন্মুক্ত করেছে ওপেনএআই ও অ্যানথ্রপিক ফাইল ছবি: রয়টার্স কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের গতি কমানো উচিত কি না, তা নিয়ে যখন প্রযুক্তিবিশ্বে আলোচনা চলছে, তখনই নতুন ফ্ল্যাগশিপ মডেল উন্মোচন করেছে অ্যানথ্রপিক ও ওপেনএআই। এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করে আসা এই দুই প্রতিষ্ঠানই এবার আরও শক্তিশালী মডেল বাজারে এনেছে। অ্যানথ্রপিকের নতুন মডেলের নাম ক্লড ওপাস ৫.৫। আর ওপেনএআই এনেছে জিপিটি-৬ সল ও তুলনামূলক কম খরচে চালানোর উপযোগী জিপিটি-৬ লুনা।
নতুন মডেলগুলোর ক্ষেত্রে দুটি প্রতিষ্ঠানেরই অন্যতম লক্ষ্য কম খরচে বেশি সক্ষমতার এআই সুবিধা দেওয়া। অ্যানথ্রপিকের দাবি, ক্লড ওপাস ৫.৫ বেশির ভাগ কাজে তাদের উন্নত মডেল ক্লড ফেবল ৫.১-এর কাছাকাছি ফল দিতে পারে। তবে ওপাস ৫-এর তুলনায় নতুন মডেলটি চালাতে ৪০ শতাংশ কম খরচ হয়। অন্যদিকে ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৬ সল ও জিপিটি-৬ লুনা আগের জিপিটি-৫.৬ সল ও লুনা সিরিজের তুলনায় ৫০ শতাংশ কম খরচে পরিচালনা করা যাবে। ক্যাশিং ও ইনফারেন্স প্রযুক্তির উন্নতির ফলে এই খরচ কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন মডেলগুলো আগের সংস্করণের তুলনায় তথ্যগত ও কোডিংয়ের ভুলও কম করে।
ক্লড ৫.৫ পরিবারের প্রথম মডেল হিসেবে ওপাস ৫.৫ উন্মোচন করেছে অ্যানথ্রপিক। কোড লেখা ও কম্পিউটার ব্যবহারের মতো জটিল কাজের জন্য এটিকে নিজেদের নতুন প্রধান মডেল হিসেবে বর্ণনা করেছে প্রতিষ্ঠানটি। অ্যানথ্রপিকের দাবি, বেশ কয়েকটি বেঞ্চমার্ক পরীক্ষায় ওপাস ৫.৫ তাদের বড় মডেল ফেবল ৫.১-কেও ছাড়িয়ে গেছে। এমন কিছু অনানুষ্ঠানিক পরীক্ষায়ও নতুন মডেলটি সফল হয়েছে, যেগুলো ফেবল ৫.১ শেষ করতে পারেনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কম খরচের সনেট ৫.৫ ও হাইকু ৫.৫ মডেলও উন্মোচন করা হবে।
নতুন মডেল দুটির বিষয়ে ওপেনএআই জানিয়েছে, ব্যবসায়িক কাজ, তথ্যের নির্ভুলতা, কোডিং এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এগুলো আগের সংস্করণগুলোর চেয়ে ভালোভাবে কাজ করে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে, জিপিটি-৬ সল আগের মডেলের তুলনায় প্রায় অর্ধেক ভুল করে। কম খরচে এটি জিপিটি-৬ অ্যাস্ট্রার কাছাকাছি নির্ভু