Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ বাসের ভাড়া: ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, পঞ্চগড়-দেশের কোন দূরত্বে কত টাকা বাড়ল বিশেষ প্রতিনিধি ঢাকা প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৫ রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এসি, নন–এসি প্রায় সব বাসে বাড়তি ভাড়া নিতে দেখা যাচ্ছে ফাইল ছবি: প্রথম আলো বাসে ঢাকা থেকে উত্তরের পথে সবচেয়ে দূরের যাত্রা পঞ্চগড়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তালিকা অনুযায়ী, দূরত্ব ৪৩৮ কিলোমিটার। ভাড়া বৃদ্ধির পর এই পথে ৪০ আসনের বাসের ভাড়া ১১৩ টাকা বেড়েছে। ঢাকা থেকে ৪০ আসনের বাসে পঞ্চগড়ের ভাড়া হবে ১ হাজার ৩৭৬ টাকা। আগে এই পথের ভাড়া ছিল ১ হাজার ২৬৩ টাকা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার গত মঙ্গলবার দূরপাল্লার এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়েছে। নতুন ভাড়া যুক্ত করে আজ বৃহস্পতিবার ভাড়ার তালিকা প্রকাশ করেছে বিআরটিএ।
অবশ্য গত রোববার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকেই দূরপাল্লার বাসে দূরত্বভেদে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করছেন পরিবহনমালিক ও শ্রমিকেরা।
নতুন ভাড়ার হার অনুযায়ী, দূরপাল্লার পথে ৫১ আসনের বাসের ভাড়া যাত্রীপ্রতি কিলোমিটারে ২ টাকা ৪০ পয়সা। সে হিসাবে পঞ্চগড় পর্যন্ত যমুনা সেতুর টোলসহ ৫১ আসনের ভাড়া হওয়ার কথা ১ হাজার ৮৬ টাকা। কিন্তু দূরের পথে অধিকাংশ কোম্পানি তাদের বাসে আসন কমিয়ে ৪০—এ নামিয়ে আরামদায়ক করেছে। এসব বাসে ভাড়া বেশি। কারণ, বাদ দেওয়া আসনগুলোর ভাড়া অন্যান্য যাত্রীর ওপর ভাগ করে দেওয়া হয়।
এ ছাড়া দূরপাল্লার পথে চলাচলকারী শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া সরকার নির্ধারণ করে দেয় না। এসি বাসের মালিকেরা নিজেদের মতো করে ভাড়া নির্ধারণ করেন। ফলে একই দূরত্বে একেক কোম্পানির এসি বাসের ভাড়া ভিন্ন ভিন্ন হয়। মূলত কোম্পানির সুনাম, বাসের মান এবং সেবার ওপর ভিত্তি করে এসি বাসের ভাড়ার তারতম্য হয়।
উত্তরের পথে ঢাকা থেকে বগুড়ার দূরত্ব ১৯১ কিলোমিটার। এই পথে ৪০ আসনের বাসে ভাড়া বৃদ্ধি পেয়েছে ৫০ টাকা। এই পথে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬২০ টাকা। আগে এই পথের ভাড়া ছিল ৫৭০ টাকা। ৫১ আসনের বাসে বগুড়ার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৮৬ টাকা।
ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব ২৪৭ কিলোমিটার। নতুন ভাড়া হার অনুযায়ী ৪০ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৯২ টাক