বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

মেয়েকে ছোবল, জ্যান্ত সাপসহ হাসপাতালে ছুটলেন বাবা

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা মেয়েকে ছোবল, জ্যান্ত সাপসহ হাসপাতালে ছুটলেন বাবা প্রতিনিধি শেরপুর প্রকাশ: ২৪ সেপ্টেম্ব

শেয়ার করুন:
মেয়েকে ছোবল, জ্যান্ত সাপসহ হাসপাতালে ছুটলেন বাবা

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা মেয়েকে ছোবল, জ্যান্ত সাপসহ হাসপাতালে ছুটলেন বাবা প্রতিনিধি শেরপুর প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৭ নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছবি: সংগৃহীত রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ সাপের কামড়ে আহত হয় মেয়ে। সময় নষ্ট না করে তাঁকে নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা। তবে সঙ্গে নিলেন সেই সাপকেও—চিকিৎসকেরা যেন বুঝতে পারেন, কী ধরনের সাপ কামড় দিয়েছে। শেরপুরের নকলায় এমন ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে শেরপুরের নকলা পৌর শহরের দড়িপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সাপের কামড়ে আহত তরুণীর নাম রিয়া মণি (২০)। তিনি ওই গ্রামের আকাব্বর আলীর মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে রান্নাঘরে কাজ করার সময় রিয়া মণিকে সাপে কামড় দেয়। তাঁর চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে আসেন। এ সময় রান্নাঘরের এক কোণে সাপটিকে দেখতে পান তাঁর বাবা আকাব্বর আলী। পরে মাছ ধরার কোচ দিয়ে সাপটি ধরে একটি বস্তায় ভরেন তিনি। মেয়েকে নিয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় সাপটিকেও সঙ্গে নেন।

নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে জানান, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। তবে পরীক্ষা করে দেখা গেছে, রিয়া মণিকে কামড় দেওয়া সাপটি বিষধর নয়। রোগী মানসিকভাবে ভেঙে পড়ায় স্বজনেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। পরে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

প্রথম আলোকে আকাব্বর আলী বলেন, ‘হঠাৎ আমার মেয়েকে সাপে কামড় দেয়। তখন মেয়েকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য আর কোনো দেরি করতে চাই নাই। সাপটি রান্নাঘ‌রেই ছিল। তাই সেটিকে ধরে একটি ব্যাগে ভরে মেয়ের সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। সাপটি দেখলে চিকিৎসকেরা বুঝতে পারবেন, কী ধরনের সাপ কামড় দিয়েছে। মেয়ের অবস্থা নিয়ে আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। পরে চিকিৎসকেরা জানান, সাপটি বিষধর নয়। তবে মেয়েটি খুব ভয় পেয়ে যাওয়ায় মানসিকভাবে ভালো ছিল না। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে পাঠানো হয়। এখন মেয়ে সুস্থ আছে।’

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ