Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ভারত ভারত নির্বাচনে কারসাজি প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে আবার যন্তর মন্তর, সিজেপির হুঁশিয়ারি প্রতিনিধি নয়াদিল্লি আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৩৫ সংবাদ সম্মেলনে কথা বলছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান নেতা অভিজিৎ দিপকে। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে ছবি: রয়টার্স ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টা সময় দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আজ বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলন করে সিজেপির তিন প্রধান নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস জানিয়ে দিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশকে পদত্যাগ করতে হবে। না হলে দেশজুড়ে আরও একবার আন্দোলন শুরু হবে।
যন্তর মন্তর আন্দোলনের কথা মনে করিয়ে দিয়ে সিজেপির নেতারা বলেছেন, জ্ঞানেশের ইস্তফা আদায় না হওয়া পর্যন্ত তাঁরা থামবেন না। দীপকে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার সবচেয়ে বড় দেশদ্রোহী। গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বিপজ্জনক। এই মুহূর্তে তাঁর ইস্তফা দেওয়া উচিত।
একই দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ নয়াদিল্লিতে কংগ্রেসের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, জ্ঞানেশ কুমার বিশ্বাসঘাতক, দেশদ্রোহী, গণতন্ত্র ধ্বংসকারী। ইস্তফা তাঁকে দিতেই হবে। কংগ্রেস এভাবে দেশের গণতন্ত্র ধ্বংস হতে দেবে না।
গত বুধবার সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় হচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একতরফা সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি গত ১০ মাসে ১৪ বার আপত্তি জানিয়েছেন। এই প্রতিবেদন প্রকাশের পর বিজেপিবিরোধী প্রায় সব শক্তি একযোগে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মুখর। এই দাবি জানানোর পাশাপাশি বিরোধীরা নতুন করে জ্ঞানেশকে অভিশংসন করার ভাবনা ভাবতে শুরু করেছেন।
রাহুল গান্ধী বলেন, অনেক আটঘাট বেঁধে নরেন্দ্র মোদি-অমিত শাহরা এই ভোট চুরিতে নেমেছেন। প্রথমে আইন করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য দুই কমিশনারকে আইনি রক্ষাকবচ দেওয়া হলো। তারপর শুরু হলো একের পর এক রাজ্যে ভোট চুরি। তিনি বলেন, ‘২০২৪ সালের ফেব্রুয়ারি থেকেই আমরা দেখিয়ে আসছি কী চাতুরীর সঙ্গে ভোট চুরি করা হচ্