বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

শিশুর যত্নে বাড়তি উদ্যোগ নিন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা সিলেটে গোলটেবিল বৈঠক শিশুর যত্নে বাড়তি উদ্যোগ নিন নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি সিলেট প

শেয়ার করুন:
শিশুর যত্নে বাড়তি উদ্যোগ নিন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা সিলেটে গোলটেবিল বৈঠক শিশুর যত্নে বাড়তি উদ্যোগ নিন নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি সিলেট প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০৭ ‘শিশুর সামাজিক বিকাশ কার্যক্রম গতিশীলকরণ: পরিপ্রেক্ষিত সিলেট অঞ্চল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, সিলেট, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ছবি: আনিস মাহমুদ সিলেট অঞ্চলে শিশুর সামগ্রিক বিকাশে দারিদ্র্য, পুষ্টিহীনতা, প্রাক্-প্রাথমিক শিক্ষায় কম অংশগ্রহণ, স্বাস্থ্যসেবার ঘাটতি ও দুর্গম এলাকার যোগাযোগব্যবস্থা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রবাসী পরিবারের শিশুদের পর্যাপ্ত পরিচর্যার ঘাটতি রয়েছে। মূলত শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, সমাজসেবা ও সুরক্ষায় সব বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আজ বৃহস্পতিবার সিলেট শহরতলির বিমানবন্দর এলাকার পাঁচ তারকা মানের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ‘শিশুর সামগ্রিক বিকাশ কার্যক্রম গতিশীলকরণ: পরিপ্রেক্ষিত সিলেট অঞ্চল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও প্রথম আলো যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, শিশুর বিকাশে সরকার একা সব দায়িত্ব পালন করতে পারবে না। বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সমন্বিতভাবে সহযোগিতা করতে হবে। বিদ্যালয়ে শিশুদের জন্য খেলাধুলার জায়গা ও কর্নার তৈরির উদ্যোগ নেওয়া দরকার। প্রাক্-প্রাথমিক ও কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, সিলেটকে সাধারণত প্রবাসী-অধ্যুষিত ও সমৃদ্ধ এলাকা হিসেবে দেখা হলেও এখানে দারিদ্র্যের বাস্তবতা রয়েছে। দুর্গম ও দরিদ্র এলাকায় শিশুদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করা কঠিন। এসব এলাকায় প্রকল্প নেওয়ার সময় স্থানীয় বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন।

হাওর ও চা-বাগান এলাকায় শিশুসেবা পৌঁছে দেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জিয়াউর রহমান চৌধুরী। তিনি বলেন, বর্ষায় হাওরাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় টিকাদান, পুষ্টি ও স্বাস্থ্যসেবা বাধাগ্রস্ত হয়। চা-বাগান এলাকায় দা

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ