বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login অপরাধ বারিধারায় গাড়িচাপায় মৃত্যু ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর ইমরান হ

শেয়ার করুন:
৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login অপরাধ বারিধারায় গাড়িচাপায় মৃত্যু ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর ইমরান হোসেন ঢাকা আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০৭ এই ফুটপাতে বসে থাকা যুবক মেহেদী হাসানকে চাপা দেয় প্রাইভেট কারটি। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর বারিধারায় ছবি: ভিডিও থেকে নেওয়া রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় আপস হয়েছে বলে দাবি করেছেন এ ঘটনায় আইনের সংস্পর্শে আসা কিশোরের আইনজীবী আলমগীর হোসাইন। তিনি বলেছেন, নিহত ব্যক্তির দাফন-কাফনের জন্য ১ লাখ টাকা এবং তাঁর বৃদ্ধ মা–বাবার ভবিষ্যতের কথা বিবেচনায় আরও ৮ লাখ টাকা দেওয়া হয়েছে। কিন্তু এই আপস হলেই এই ফৌজদারি মামলার কার্যক্রম শেষ হয়ে যাবে কি না, তা নিয়ে আইনি প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ প্রথম আলোকে বলেছেন, সড়ক পরিবহন আইনে করা মামলা আপসযোগ্য নয়। বাদী ও আসামিপক্ষের মধ্যে আপস হলেও আদালত তা গ্রহণ করতে বাধ্য নন।

গত মঙ্গলবার বিকেলে বারিধারার ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে মেহেদী হাসান (২৪) বিশ্রাম নেওয়ার সময় তাঁর ওপর প্রাইভেট কার উঠিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর উপস্থিত লোকজন ওই গাড়িতে কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাতে মুচলেকা নিয়ে কিশোরকে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মুক্তাদীর ইসলাম গুলশান থানায় একটি মামলা করেন। তাতে ওই গাড়ির চালক আকাশ মারককে আসামি করা হয়। সেখানে কিশোরের নাম উল্লেখ ছিল না।

তবে সিসি ক্যামেরায় ধরা পড়া এ ঘটনার ভিডিও ফুটেজে দুর্ঘটনার পর গাড়ির চালকের আসন থেকে কিশোরকে নামতে দেখার বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়। এরপর বুধবার ওই কিশোরকে হেফাজতে নেয় পুলিশ। সড়ক পরিবহন আইনে দায়ের করা ওই মামলার তদন্ত কর্মকর্তা বৃহস্পতিবার ওই কিশোরকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮–এ হাজির করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই কিশোরকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোর ঢাকার গুলশান এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী। বয়স ১৭ বছর। তার বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন ক্যাপ্টেন। আর দুর্ঘটনাকবল

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ