সোমবার, 28 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

‘দুই-চার টাকা বাড়াইলেও হইতো, তাই বলে লিটারে ২০ টাকা!’

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা ‘দুই-চার টাকা বাড়াইলেও হইতো, তাই বলে লিটারে ২০ টাকা!’ সংবাদদাতা ও যশোর অফিস রংপুর ও যশ

শেয়ার করুন:
‘দুই-চার টাকা বাড়াইলেও হইতো, তাই বলে লিটারে ২০ টাকা!’

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা ‘দুই-চার টাকা বাড়াইলেও হইতো, তাই বলে লিটারে ২০ টাকা!’ সংবাদদাতা ও যশোর অফিস রংপুর ও যশোর অফিস প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ১০ তেলের মূল্যবৃদ্ধিতে পেট্রলপাম্পে ভিড়। রংপুর নগরীর একটি পেট্রলপাম্প। গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে ছবি: প্রথম আলো জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘোষণার পর রংপুর ও যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। নতুন দাম কার্যকর হওয়ার আগে পুরোনো দামে তেল নিতে মোটরসাইকেল, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন নিয়ে পাম্পে দীর্ঘ সারি তৈরি হয়। তবে রাত ১২টায় নতুন দাম কার্যকর হওয়ার পরপরই পাম্পগুলোতে ভিড় কমে যায়, একপর্যায়ে অনেকটা ফাঁকা হয়ে যায়।

গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে রংপুর নগরের মেসার্স সুরমা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল নিতে অসংখ্য মোটরসাইকেল আরোহী অপেক্ষা করছেন। হঠাৎ বেড়ে যাওয়া ভিড় সামলাতে পাম্পের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হিমশিম খেতে হয়। এ সময় তেলের দাম বাড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

মোটরসাইকেল আরোহী আবু হানিফ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনো কথা নাই, আলোচনা নাই, হঠাৎ লিটারে ২০ টাকা বাড়ায় দিছে সরকার। এটা কেমন সরকার?’ সিরাতুন নবী নামের আরেকজন বলেন, ‘দুই-চার টাকা বাড়াইলেও হইতো। তাই বলে লিটারে ২০ টাকা!’

মোটরসাইকেল আরোহী ইমতিয়াজ হোসেন বলেন, ‘এত বেশি দাম বাড়াইলো, কারও কোনো প্রতিক্রিয়া দেখছি না। এভাবে কি চলে? মানুষের সবকিছু সয়ে গেল নাকি!’

রাতে মেসার্স আকবর অ্যান্ড সন্স পেট্রলপাম্পেও ব্যাপক ভিড় দেখা যায়। ঘড়ির কাঁটা ১২টার দিকে এগোতে থাকলে তেল না পাওয়ার আশঙ্কায় অপেক্ষমাণ মানুষের উৎকণ্ঠা বাড়তে থাকে। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে পাম্পের মিটারে প্রতি লিটারের দাম ২০ টাকা বাড়িয়ে দেওয়া হয়। এ সময় আগে থেকে অপেক্ষায় থাকা কয়েকজন মোটরসাইকেল আরোহী চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

নুরুল ইসলাম নামের একজন বলেন, ‘এক ঘণ্টা ধরে আগের দামে তেল পেতে এখানে আছি। আমি কেন আগের রেটে তেল পাব না? পাম্পের তেল তো শেষ হয়নি। তাহলে আগের তেল বেশি দামে বিক্রি করবে কেন?’

নজমুল ইসলাম নামের আরেকজন বলেন, ‘সরকার বলল, ১২টা থেকে বেশি দাম কার্যকর। প্রশ্ন হচ্ছে, পাম্পে থাকা আগের তেল শেষ না হওয়া পর্যন্ত বেশি দামে বেচবে কেন? সরকার কি পাম্পমালিকদের আগের তেল বেশি দামে বিক্রি

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ