Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুটি বাড়িতে হামলা-ভাঙচুর, দুজনকে পুলিশে সোপর্দ প্রতিনিধি সাতক্ষীরা প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০: ৩৩ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মালীর মোড়ে মাদক বিক্রির অভিযোগে দুটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। শনিবার রাতে ছবি: ভিডিও থেকে সংগৃহীত সাতক্ষীরা সদর উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে দুটি বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন স্থানীয় লোকজন। এ সময় বাড়িটিতে মাদক কিনতে আসা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল শনিবার রাতে উপজেলার ধুলিহর ইউনিয়নের মালীর মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ফজর আলী ও তাঁর ভাই আইয়ুব আলীর বাড়িতে এ ভাঙচুর চালানো হয়। তাঁরা ১০–১২ বছর ধরে এলাকায় মাদক ব্যবসা করেন বলে অভিযোগ। তবে ফজর আলীর পরিবার মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করেছেন।
মাদক কিনতে এসে আটক দুজন হলেন ধুলিহর ইউনিয়নের কাশীনাথপুর গ্রামের তপন সরকার (২৭) ও দৌলতপুর গ্রামের সাগর সরকার (২৩)। পরে তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী লোক ফজর আলী ও তাঁর ভাই আইয়ুব আলীর বাড়িতে মাদক কিনতে আসেন। তাঁদের বাড়িতে মাদকের আড্ডা বসে বলেও অভিযোগ আছে। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে তাঁদের বিরোধ দেখা দেয়। গত শুক্রবার রাতে মাদক কিনতে আসা দুজনের সঙ্গে স্থানীয় কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে স্থানীয় একজনের গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এরপর শনিবার রাতে আরও দুজন মাদক কিনতে এলে এলাকাবাসী তাঁদের আটক করেন। এরপর ফজর আলী ও আইয়ুব আলীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালান স্থানীয় লোকজন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ভাঙচুরের দৃশ্য দেখা যায়। রাত আটটার দিকে স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান (শিমুল) ঘটনাস্থল থেকে ফেসবুকে লাইভ করেন।
মেহেদী হাসান বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। খুব ভয়ংকর অবস্থা হয়েছিল। স্থানীয় লোকজন অনেক ক্ষিপ্ত হয়ে ভাঙচুর করেছে। বাড়িতে ফজর আলী ও তার ভাই আইয়ুব আলীকে দেখিনি। তবে বাড়ির নারীদের দেখেছি। তারা লোকজনকে থামানোর চেষ্টা করছিল। ঘরের ভেতরে টাকাপয়সা ও স্বর্ণালংকার