Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বলিউড বিয়ের আগে প্রেম ও শারীরিক সম্পর্ক অস্বাভাবিক নয়: কিরণ বিনোদন ডেস্ক প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৩: ৪৯ কিরণ রাও। এএনআই ‘লাপাতা লেডিজ’ দিয়ে পরিচালক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন কিরণ রাও। এবার তাঁর নতুন কাজ ‘লাস্ট স্টোরিজ ৩’। অ্যান্থলজি ছবির প্রচারে তরুণ প্রজন্মের প্রেম, সম্পর্ক ও যৌনতা নিয়ে কথা বলেছেন কিরণ। তাঁর মতে, আগের প্রজন্মের তুলনায় এখনকার তরুণদের সম্পর্কের ধরন অনেক বেশি স্বাধীন ও খোলামেলা। বিয়ের আগে প্রেম কিংবা শারীরিক সম্পর্কও এখন আর অস্বাভাবিক কিছু নয়।
সম্প্রতি বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন কিরণ। প্রশ্নকর্তা মন্তব্য করেন, কিরণের গল্পে তরুণ প্রজন্মকে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বা হালকা মনে হয়। এই মন্তব্যের সঙ্গে অবশ্য পুরোপুরি একমত নন কিরণ। তিনি এই সম্পর্ককে ‘হালকা’র বদলে স্বাধীন বলতে বেশি স্বচ্ছন্দ।
কিরণ বলেন, ‘আমি বরং স্বাধীন শব্দটি ব্যবহার করব। তরুণ প্রজন্মের মধ্যে আমাদের প্রজন্মের তুলনায় স্বাধীনতার অনুভূতি বেশি। তারা অনেক বেশি বাধাহীনভাবে নিজেদের প্রকাশ করতে পারে।’
এই পরিবর্তনের পেছনে সময়ের বদলকেই দেখছেন কিরণ। তাঁর ভাষায়, ‘পৃথিবী এখন অন্য রকম। নিজেদের প্রকাশ করার ধরনও বদলে গেছে। আমরা সেটিই অনুসন্ধান করতে চেয়েছি।’
‘লাস্ট স্টোরিজ ৩’-এ তাঁর গল্পের কেন্দ্রে রয়েছে দুই তরুণ-তরুণী। তাঁরা দুজনই অবিবাহিত, একে অপরের প্রতি আকৃষ্ট। সেই আকর্ষণ থেকে সম্পর্ক কোন দিকে গড়ায়, আর নিজেদের সিদ্ধান্তের কারণে কী ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়—সেটিই গল্পের অন্যতম বিষয়।
কিরণের কথায়, ‘দুজন তরুণ, যারা কোনো সম্পর্কে বাঁধা নেই এবং একে অপরের প্রতি আকৃষ্ট। এরপর কী হতে পারে? তারা যখন কিছু সিদ্ধান্ত নেয়, তখন কী ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে? এর মধ্যে মজা আছে।’
তবে নিজের প্রজন্মের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্যও স্পষ্ট করে তুলেছেন কিরণ। তাঁর মতে, একটা সময় সমাজে সম্পর্কের ধরন নিয়ে নির্দিষ্ট প্রত্যাশা ছিল। বিশেষ করে বিয়ে ও প্রেমের সম্পর্ককে দেখা হতো নির্দিষ্ট কাঠামোর মধ্যে।
কিরণ রাও। এএনআই কিরণ বলেন, ‘আমাদের সময়ে প্রত্যাশা ছিল, একজন মানুষের সঙ্গে আপনার একটি নির্দিষ্ট ধরনের সম্পর্কই থাকবে। এমনকি শারীরিক সম্পর্ক কিংবা গভীর আবেগের সম্