Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login কবিতা অন্নদামঙ্গল লেখা: আবিদ আনোয়ার প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩: ৩০ অলংকরণ: এস এম রাকিবুর রহমান গ্রাফিকস: প্রথম আলো কিছুই চাই না দেবী, ধন্য মানি যা আছে বরাতে, শুধু চাই আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে— ঈশ্বরী পাটনীর কথা সেই কবে কখন একদা রেখেছিল শোনা যায় জগদ্ধাত্রী দয়ালু অন্নদা। তবু কেন ব্যর্থ হয় বারবার দেবীদত্ত বর, অন্নকষ্টে শিশু মরে আজও কেন পথের উপর! অভুক্ত ইথিওপিয়া, গাজা থেকে সোনার বাংলায় আরেকটি লাশের লোভে শকুনেরা থাকে অপেক্ষায়? যে তুমি পার্বতী, উমা, মতান্তরে তুমিই অন্নদা! তোমার ত্রিশূল-বজ্র-তির-ধনু খড়্গ আর গদা এবার শরতে যেন বধ করে মনিষ্যি–অসুর যাদের চক্রান্তে কাঁদে পৃথিবীতে শত ক্ষুধাতুর। দুধমাখা ভাতগুলো কাকে খাবে আর কতকাল, খোকারা আঙুল চুষে দেখে যাবে বানানো আকাল!
জাতীয়
🇧🇩 বাংলা
অন্নদামঙ্গল
Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login কবিতা অন্নদামঙ্গল লেখা: আবিদ আনোয়ার প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩: ৩০ অলংকরণ: এস এম রাকিবুর