Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল যুক্তরাষ্ট্রের হয়ে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের খেলা ডেস্ক প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭: ৩৬ কাভান সুলিভান এক্স কিছু মুহূর্ত আসে, যেগুলো একজন ফুটবলারের পুরো জীবন বদলে দিতে পারে। কাভান সুলিভানের জন্য গতকাল শনিবার রাতটি ছিল তেমনই।
বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে গোলের রেকর্ড গড়েছেন। মেক্সিকোকে ৩-০ গোলে হারানোর প্রীতি ম্যাচে গোল করেন ১৭ বছর ৫ দিন বয়সে।
মাত্র কয়েক দিন আগেই রেকর্ডটি গড়েছিলেন তাঁর সতীর্থ ম্যাথিস আলবার্ট। গত মঙ্গলবার চিলির বিপক্ষে ১৭ বছর ১৩১ দিন বয়সে গোল করেছিলেন আলবার্ট। সেই রেকর্ডই ভাঙলেন সুলিভান।
সুলিভান গোল করেন ম্যাচের ৬২ মিনিটে। মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঙ্গেলের ভুল পাসে বল পেয়ে তাঁর মাথার ওপর দিয়ে দারুণ চিপে বল জালে পাঠান। সুলিভানের গোলে যুক্তরাষ্ট্র ২-০ ব্যবধানে এগিয়ে যায়। তৃতীয় গোলটি করেন মালিক টিলম্যান। প্রথম গোল আসে জুলিয়ান হলের কাছ থেকে।
গোলদাতা তিনজন হলেও রেকর্ড গড়ে সব আলো কেড়ে নেন সুলিভান। যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনোও তাঁর পারফরম্যান্সে মুগ্ধ।
মেক্সিকোকে হারিয়ে এই কোচ বলেন, ‘সুলিভান একজন যোদ্ধা। এমন খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন। বল পায়ে ও অসাধারণ। বল দখলে রাখার ওর যে অসাধারণ দক্ষতা, তা অবিশ্বাস্য। এমন একজন খেলোয়াড় দলে থাকা দারুণ ব্যাপার। যুক্তরাষ্ট্রের জন্য এটি অসাধারণ খবর। আশা করি, সুলিভান এভাবেই এগিয়ে যাবে এবং আরও উন্নতি করবে।’
যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো এক্স সুলিভানের জন্য এমন গোল স্বপ্ন পূরণের আনন্দ পাওয়ার মতো। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে সুলিভান বলেন, ‘আপনি যখন তিন, চার, পাঁচ কিংবা ছয় বছর বয়স থেকে এমন মুহূর্তের স্বপ্ন দেখেন, তখন এটি সত্যিই অবিশ্বাস্য। আমি শুধু গত কয়েক ঘণ্টা নয়, সারা জীবন এই মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করেছি।’
নিজের পরিবার এবং কোচদের প্রতিও কৃতজ্ঞতা জানান সুলিভান, ‘আমার পরিবার ও আমার জন্য এটি অবিশ্বাস্য এক মুহূর্ত। এমন সুযোগ পাওয়া সত্যিই সম্মানের। কোচরা আমার ওপর আস্থা রেখেছেন এবং এই সুযোগ দিয়েছেন। এ জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’
যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোলের অনুভূতি নিয়ে সুলিভান বলেন, ‘(গোলের পর) যেন সবকিছু হঠাৎ ঝাপসা হয়ে