Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ক্রিকেট এত বিকল্প পেরিয়ে কেন ম্যাডিনসন? নেপথ্যে অসাধারণ এক গল্প খেলা ডেস্ক প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১৬: ৩০ নিক ম্যাডিনসন নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার স্পোর্টস ব্রডকাস্টার ও ধারাভাষ্যকার স্যাম টাগওয়েলের এক্সটা বেশ ছাঁচাছোলা। শুরুটা করেছেন এভাবে, ‘অস্ট্রেলিয়ার টেস্ট দল নির্বাচনের ক্ষেত্রে আমরা এখন আনুষ্ঠানিকভাবে এক চরম হাস্যকর পর্যায়ে পৌঁছে গেছি।’
কেন হাস্যকর, সে ব্যাখ্যা আছে এরপরই, ‘নিক ম্যাডিনসন, বয়স ৩৪ বছর: তাঁর শেষ টেস্ট খেলার পর ১০ বছর কেটে গেছে, গত ১৮ মাসে কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি; কিন্তু গত সপ্তাহে ওয়ানডে কাপে একটি ভালো ইনিংস খেলেছেন, আর তাতেই নাকি টেস্ট দলে জায়গা পাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল!’
মূল খবরের অনেকটাই স্পষ্ট এখানে। আট বছর পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে গেছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ক্যামেরন গ্রিনকে না পাওয়ার শঙ্কা আর জশ ইংলিসের চোটে সিরিজ থেকে ছিটকে যাওয়ার কারণে স্কোয়াডে দুজনকে যুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দুজনের একজন ম্যাডিনসন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ লম্বা দৈর্ঘ্যের ক্রিকেট খেলেছেন ২০২৫ সালের মার্চে, তিন টেস্টের ছোট্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটিও এক দশক আগের।
আরও বিস্ময়কর হলো, অস্ট্রেলিয়ার নির্বাচকদের হাতে বিকল্পের অভাবও ছিল না। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দলের সঙ্গে থাকা জেক ওয়েদারাল্ড ছিলেন। ছিলেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরে থাকা স্যাম কনস্টাস, নাথান ম্যাকসুয়েনি, পিটার হ্যান্ডসকম্ব, জেসন সাংহা ও ক্যাম্পবেল কেলাওয়েরাও। অথচ তাঁদের কাউকে না নিয়ে নির্বাচকেরা বেছে নিলেন হিসাব–নিকাশের বাইরে থাকা ম্যাডিনসনকে।
ম্যাডিনসনের অস্ট্রেলিয়া দলে ডাক পাওয়ায় পেছনে গত সপ্তাহের একটি ইনিংস যে ভূমিকা রেখেছে, সেটা সহজেই বোঝা যাচ্ছে। ওয়ানডে কাপে নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে ১১ চার ও ৮ ছক্কায় ১২৬। কিন্তু এটুকুই কি দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট দলে জায়গা পাওয়ার জন্য যথেষ্ট?
আসল উত্তরটা দিতে পারবেন নির্বাচকেরা। তার সেটি জানার আগে ঘুরে আসা যেতে পারে ম্যাডিনসনের জীবনের গত দশ বছরের গল্পে। যেখানে সবচেয়ে বড় অধ্যায় বছর দুয়েক আগের।
২০২৪-২৫ মৌসুমের শেষে ম্যাডিনসনের জীবনে নেমে আসে কঠিন এক সময়। ধরা পড়ে টেস্টিকুলার ক্যানসা