Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ বিএজের প্রতিবেদন সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১৮: ৫০ সেপ্টেম্বর মাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে অন্তত ৭০ জন সংবাদকর্মী শারীরিক হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি, হুমকি ও বাধার শিকার হয়েছেন। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের (বিএজে) সেপ্টেম্বর ২০২৬-এর পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার বিএজের গবেষণা ও মনিটরিং সেলের সম্পাদক মাহমুদুল হাছানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনটি প্রকাশের কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত সংবাদকর্মীদের মধ্যে ৪০ জন শারীরিক হামলা ও আঘাতের শিকার হয়েছেন। আটজন আইনি হয়রানির মুখোমুখি হয়েছেন। আর ২২ জন সরাসরি হুমকি, হেনস্তা ও পেশাগত কাজে বাধার শিকার হয়েছেন।
প্রতিবেদনে সাংবাদিকদের ওপর হামলার কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, কক্সবাজারে এক সাংবাদিকের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় একটি কিশোর গ্যাং। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গ্যাংয়ের সদস্যরা কিরিচ ও হাতুড়ি নিয়ে হামলা চালান। এতে ওই সাংবাদিকের মা হাতুড়ির আঘাতে এবং ছোট ভাই ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।
চাঁদপুরের কচুয়ায় এক যুবকের বিরুদ্ধে তাঁর ভাতিজিকে ধর্ষণের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর হামলা করা হয়। পথরোধ করে তাঁকে মারধরের পাশাপাশি সঙ্গে থাকা শিশুকন্যাকেও মারধর করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঢাকার পল্লবীতে ‘আশিক গ্রুপের’ চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রচারের জেরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় হামলার অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাত দুইটার দিকে মোটরসাইকেলে করে এসে সন্ত্রাসীরা তাঁর বাসায় হামলা ও গুলিবর্ষণ করে।
এ ছাড়া ঢাকার মিরপুরে অবৈধ হকার উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন গণমাধ্যমের অন্তত ছয়জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে বিএজের প্রতিবেদনে বলা হয়েছে। উচ্ছৃঙ্খল হকাররা তাঁদের ঘেরাও ও ধাওয়া করেন, মারধর করেন এবং ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় একটি টেলিভিশন চ্যানেলের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ করা হয়েছে।
বিএজের প্রতিবেদনে সাংবাদিক