শনিবার, 3 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

আখতার হুসেন বেঁচে থাকবেন তাঁর ছড়ায়, গানে

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ খেলাঘরের শোকসভা আখতার হুসেন বেঁচে থাকবেন তাঁর ছড়ায়, গানে বিশেষ প্রতিনিধি ঢাকা প্রক

শেয়ার করুন:
আখতার হুসেন বেঁচে থাকবেন তাঁর ছড়ায়, গানে

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ খেলাঘরের শোকসভা আখতার হুসেন বেঁচে থাকবেন তাঁর ছড়ায়, গানে বিশেষ প্রতিনিধি ঢাকা প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১৮: ১০ শিশুসাহিত্যিক আখতার হুসেনের স্মরণে খেলাঘরের আয়োজিত শোকসভায় সংগীত পরিবেশন করে খেলাঘরের বন্ধুরা। মোহাম্মদপুরে খেলাঘর কার্যালয়ে। ঢাকা, ২ অক্টোবর ২০২৬ ছবি: প্রথম আলো গান, ছড়াপাঠ, অশ্রুভেজা স্মৃতিচারণার মধ্য দিয়ে শিশুসাহিত্যিক, গীতিকার, সাংবাদিক ও শিশু সংগঠক আখতার হুসেনকে স্মরণ করলেন খেলাঘর আসরের প্রবীণ–নবীনেরা। শুক্রবার ছুটির দিনের বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের খেলাঘর কার্যালয়ে আয়োজিত শোকসভায় তাঁকে স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কেউ কেউ।

খেলাঘর আয়োজিত শোকসভায় আলোচকদের কথায় উঠে এল—খেলাঘরের দলীয় সংগীতের গীতিকার, সংগঠনের প্রতিষ্ঠাকালের অন্যতম সদস্য আখতার হুসেন প্রয়াত হয়েছেন, তবে তিনি বেঁচে থাকবেন তাঁর গানে, ছড়ায়। বেঁচে থাকবেন নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য তাঁর নিবেদিতপ্রাণ প্রচেষ্টায়। আখতার হুসেন গত ২৪ সেপ্টেম্বর ৮১ বছর বয়সে প্রয়াত হন।

আখতার হুসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শোকসভার কার্যক্রম শুরু হয়। এরপর খেলাঘরের সাথিরা মারুফ হোসেনের নেতৃত্বে পরিবেশন করে দুটি গান। প্রথমটি ছিল রবীন্দ্রসংগীত ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’। পরের গানটি আখতার হুসেনের লেখা, ‘আমরা তো সৈনিক শান্তির সৈনিক, অক্ষয় উজ্জ্বল সূর্য’। এই গান খেলাঘরের দলীয় সংগীত।

খেলাঘরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে শোকসভা শুরু হয়েছিল কেন্দ্রীয় সম্পাদক ফারুক মহসীনের সঞ্চালনায়। আলোচকেরা সবাই দীর্ঘ দিন আখতার হুসেনের সঙ্গে খেলাঘরে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। তাঁদের অনেক স্মৃতি রয়েছে তাঁকে নিয়ে। প্রিয় মানুষটিকে হারিয়ে শোকাভিভূত ছিলেন সবাই। স্মৃতিচারণা করতে এসে অশ্রু সংবরণ করতে পারেননি তাঁদের কেউ কেউ। বাষ্পরুদ্ধ হয়েছে কারও কারও কণ্ঠ।

আখতার হুসেনের সাহিত্য, তাঁর আদর্শ, সাংগঠনিক দক্ষতা থেকে ব্যক্তিজীবনের বিভিন্ন দিক উঠে এসেছিল আলোচকদের কথামালায়। মাঝেমধে৵ ছিল তাঁর ছড়া পাঠ ও গানের পরিবেশনা। খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক আখতার হুসেনের একটি অজানা দিকের কথা তুলে ধরেন। সেটি হলো গোপনে তিনি অনেক দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়ালেখার জন্য

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ