শনিবার, 3 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

বাংলাদেশ–শ্রীলঙ্কা: এক ওভারেই ২ উইকেট পেলেন মেহেদী

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login সরাসরি ২১ রানে ৪ উইকেট নেই শ্রীলঙ্কার, আলিস পেলেন প্রথম উইকেট ০০: ২৫ আলিসের উইকেট এবার আলিস

শেয়ার করুন:
বাংলাদেশ–শ্রীলঙ্কা: এক ওভারেই ২ উইকেট পেলেন মেহেদী

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login সরাসরি ২১ রানে ৪ উইকেট নেই শ্রীলঙ্কার, আলিস পেলেন প্রথম উইকেট ০০: ২৫ আলিসের উইকেট এবার আলিস আল ইসলামের ওভারেও এল দুই উইকেট। দুটিই অবশ্য তাঁর নয়। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফার্নান্দোকে ক্যাচ দিতে বাধ্য করেন উইকেটের পেছনে। সেটিই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট আলিসের। এই ওভারের পঞ্চম বলে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হয়ে গেছেন সোহান ডি লিভেইরা।

প্রথম ওভারটা করেছিলেন মেহেদী হাসান, কোনো বাউন্ডারি দেননি। পরের ওভারে বাউন্ডারি হজম করেননি অভিষিক্ত আলিস আল ইসলামও। তৃতীয় ওভারের প্রথম বলেই উইকেটের দেখা পেয়ে গেছে বাংলাদেশ। ৯ বলে ৩ রান করা সিনাথ জয়াসুরিয়াকে বোল্ড করে দিয়েছেন মেহেদী। একই ওভারের পঞ্চম বলে ক্রসপুল্লে ক্যাচ দিয়েছেন ইয়াসিরের হাতে। এক ওভারেই ২ উইকেট পেলেন মেহেদী।

টস হেরে গেছে বাংলাদেশ। তাদের আগে ফিল্ডিং করতে হবে। সেমিতে বৃষ্টির বাধায় ম্যাচ হয়েছিল ১৩ ওভারে, আজ সেটি হচ্ছে না। ম্যাচ হচ্ছে পুরো ২০ ওভারের।

বাংলাদেশের হয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হচ্ছে রহস্য স্পিনার আলিস আল ইসলামের। তাঁকে জায়গা দিতে একাদশে নেই শরীফুল ইসলাম। আজ দলের একমাত্র পেসার আগের ম্যাচে ২ ওভারে ৪১ রান দেওয়া মোস্তাফিজুর রহমান। এছাড়া ইয়াসির আলী খেলছেন মোসাদ্দেক হোসেনের বদলে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, আলিস আল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান

শুভ সকাল! এখনও অবশ্য বাংলাদেশে ভোর। তবে কারও কারও কাছে তো ক্রিকেট ব্যাপারটাই ‘শুভ’। আর আজ বাংলাদেশ নামছে এশিয়ান গেমসের ব্রোঞ্জ পাওয়ার লড়াইয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে। গত পরশু সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আর শ্রীলঙ্কাকে সেমিতে রীতিমতো বিধ্বস্ত করেছে ভারত।

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ