Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল প্রবাসীদের ভরসায় ‘ফাঁপা আশা’: আসিয়ান কাপ কি আমাদের আয়না দেখাল মাসুদ আলম ঢাকা আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ১৫: ৩৫ আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ বাফুফে ১৯৭৫ সালে মালয়েশিয়ার মারদেকা কাপে হংকংয়ের কাছে বাংলাদেশের ৯-১ গোলে হারের পর এক অভাবনীয় ঘটনা ঘটেছিল। বাংলাদেশের একমাত্র গোলটি যিনি করেছিলেন, সেই তরুণ কাজী সালাহউদ্দিনের হোটেল রুমের দরজায় কড়া বাজল রাতে। কক্ষ খুলে অবাক সালাহউদ্দিন। হংকংয়ের ক্যারোলিন হিল ক্লাবের কর্মকর্তারা তাঁকে তাঁদের দলে খেলার প্রস্তাব নিয়ে হাজির। পরে সালাহউদ্দিন ক্যারোলিন হিল ক্লাবেই খেলেছেন।
৫১ বছর আগে হংকং বাংলাদেশকে ৯ গোলের প্রথম দুঃস্মৃতি উপহার দিয়েছিল। তখন বাংলাদেশ জাতীয় দলের বয়স মাত্র বছর দুয়েক। বলা যায় শিক্ষানবিশ এক দল, ৯ গোল তারা খেতেই পারে। এরপর ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়া ও ১৯৮২ সালে ইরান দিয়েছে ৯ গোল। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ আবার ৯ গোল খেল ৪৪ বছর পর। গতকাল ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে হেরে শেষ হলো বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান।
ইন্দোনেশিয়ার স্ট্রাইকার মিচেল বেকার বাংলাদেশের জালে একাই দিয়েছেন ৫ গোল। যুক্তরাষ্ট্রের ইউএসএল লিগ টুর ক্লাব ভার্মট গ্রিন এফসির ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ১৯ বছরের তরুণের সামনে বাংলাদেশের ডিফেন্ডাররা, বিশেষ করে তারিক কাজী, খাবি খেয়েছেন। বাংলাদেশের ফুটবলারদের শারীরিক ও স্কিল সামর্থ্য কম। টেকনিক্যাল দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মধ্যে বিশাল পার্থক্য ছিল। বিশেষ করে ইন্দোনেশিয়ার বিপক্ষে রক্ষণভাগ পুরো ভেঙে পড়েছিল।
গোলকিপার মেহেদী হাসান দু-তিনটি ভালো সেভ করলেও পোস্টের নিচে ছিলেন নড়বড়ে। তাঁর সামনে রক্ষণ কালবৈশাখীর মুখে খড়ের ছাউনির মতো নিমেষেই উড়ে গেছে। উইং দিয়ে ইন্দোনেশিয়া যখনই গতি বাড়িয়েছে, বাংলাদেশের রক্ষণ দিশাহারা পথিকের মতো খেই হারিয়েছে। ফাইনাল থার্ডে তাদের দ্রুত পাসিং ও ক্ষিপ্র প্রেসিংয়ের সামনে বাংলাদেশের রক্ষণভাগ যেন ছিল তাসের ঘর। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ, দ্রুত আক্রমণ ঠেকানো এবং গোলের সুযোগ তৈরি—সব জায়গাতেই দুর্বলতা ছিল স্পষ্ট।
তা ছাড়া টুর্নামেন্ট থেকে বিদায়ের পর দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার কোনো