Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login কলাম মতামত যে কারণে এআইয়েরও বিশ্বাসযোগ্য সাংবাদিকতা দরকার লেখা: স্টিগ অরস্কভ প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯: ৪২ আস্থা বজায় রাখতে এআই–ব্যবস্থা সাংবাদিকের যাচাই করা প্রতিবেদনের ওপর নির্ভর করে ছবি: রয়টার্স ১৯৬৭ সালে ‘ট্রুথ অ্যান্ড পলিটিকস’ প্রবন্ধে রাজনৈতিক দার্শনিক হান্না আরেন্ট লিখেছিলেন, ‘তথ্যভিত্তিক তথ্যের নিশ্চয়তা না থাকলে এবং তথ্যগুলো নিজেরাই বিতর্কিত হয়ে উঠলে মতপ্রকাশের স্বাধীনতা একটি প্রহসন হয়ে দাঁড়ায়।’ গণতান্ত্রিক সমাজে বিশ্বাসযোগ্য সাংবাদিকতার গুরুত্ব এখানেই। কিন্তু মানুষ সংবাদ জানার জন্য ক্রমেই এআই চ্যাটবটের ওপর নির্ভর করছে। এতে অল্প অর্থে পরিচালিত সংবাদমাধ্যমগুলো পাঠক ও আয় হারাচ্ছে।
ফলে ভালো সাংবাদিকতার ভিত্তিই দুর্বল হয়ে পড়ছে। অথচ এআইয়ের বিশ্বাসযোগ্যতার জন্য বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমই অপরিহার্য। এআই প্রতিষ্ঠানগুলো এই নির্ভরতা স্বীকার না করলে সাংবাদিকতা খাতের সংকট আরও গভীর হবে। একই সময়ে গণতন্ত্রও যখন নানা দেশে দুর্বল হয়ে পড়ছে, তখন এর পরিণতি আরও গুরুতর হতে পারে।
জুনে ওয়ার্ল্ড নিউজ মিডিয়া কংগ্রেসে ইউনেসকোর যোগাযোগ ও তথ্যবিষয়ক সহকারী মহাপরিচালক মারিয়া গ্যাব্রিয়েল যথার্থই বলেছেন, ‘সাংবাদিকতার জন্য সহায়তা কোনো বিলাসিতা নয়। এটি গণতন্ত্রের অবকাঠামো।’ একই সময়ে ইউনেসকো ন্যায্যভাবে সংবাদমাধ্যমকে অর্থ দেওয়ার বিষয়ে একটি খসড়া নির্দেশনা প্রকাশ করেছে। এর চূড়ান্ত সংস্করণ এ বছরের শেষ দিকে প্রকাশিত হওয়ার কথা।
এআইয়ের প্রতিটি উত্তরের পেছনে এমন জ্ঞান রয়েছে, যা প্রথমে কাউকে খুঁজে বের করতে, যাচাই করতে, প্রতিবেদন তৈরি করতে, সম্পাদনা করতে ও প্রকাশ করতে হয়েছে। তাই এআই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব রয়েছে সেই সাংবাদিকতা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে সহায়তা করার, যাদের তৈরি তথ্য দিয়ে তাদের মডেল প্রশিক্ষিত হয়।
জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনাইয়ের ৬৮ কোটির বেশি উদ্ধৃতি বিশ্লেষণ করে এক গবেষণায় দেখা গেছে, ২৭ শতাংশ উদ্ধৃতি এসেছে সাংবাদিকতা থেকে। সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রশ্নের ক্ষেত্রে এই হার ৪৯ শতাংশ। যাচাই করা বাইরের তথ্যের উৎস দুর্বল হলে এআই শুধু ভুল বা পুরোনো তথ্য দেবে না, তার মানও নেমে যাবে। এআই প্রতিষ্ঠানগুলোর জন্য মানুষের আস্থা অর্জনের প্রশ্নটিও গুরুত্বপূর্ণ।
বিশ্বজুড়ে মাত্র