বৃহস্পতিবার, 1 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা
🌐 এই সংবাদটি English এও পাওয়া যাচ্ছে 🇬🇧 Read in English

কিশোর আলোর তুমুল তেরো

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ Login গল্প কবিতা কমিকস সাক্ষাৎকার খেলা ফিচার বিনোদন জীবনযাপন চিঠিপত্র আরও প্রশ্ন-উত্তর কিশোর আলোর তুমুল তেরো আহমাদ মুদ্দাসসের জ্যেষ্ঠ সহসম্পাদক, কিশোর আলো প্রকাশ: ০১ অক্টো

শেয়ার করুন:
কিশোর আলোর তুমুল তেরো

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ Login গল্প কবিতা কমিকস সাক্ষাৎকার খেলা ফিচার বিনোদন জীবনযাপন চিঠিপত্র আরও প্রশ্ন-উত্তর কিশোর আলোর তুমুল তেরো আহমাদ মুদ্দাসসের জ্যেষ্ঠ সহসম্পাদক, কিশোর আলো প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭: ৪০ ভেবে বের করো তো, কিশোর আলোর সঙ্গে তোমার প্রথম পরিচয় কবে হয়েছিল? নিশ্চিতভাবেই সেটা ২০১৩ সালের অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত সময়ের কোনো এক দিনে। স্কুল থেকে ফেরার পথে পত্রিকার দোকানে কিআর নতুন সংখ্যা দেখে থমকে দাঁড়িয়েছিলে। প্রচ্ছদটা ভালো লেগেছিল, কিনে ফেলেছিলে। কিংবা পরিবারের কেউ পড়ার জন্য এনে দিয়েছিল। প্রথমে হয়তো শুধু ছবি দেখেছিলে। পরে গল্প পড়তে পড়তে কিশোর আলো কখন যে তোমার পরিচিত হয়ে উঠেছে, তুমি নিজেও টের পাওনি। আবার এমনও হতে পারে, কিশোর আলোর প্রথম সংখ্যা যখন বের হয়, তখন তুমি পৃথিবীতেই আসোনি। আজ তুমি কিআ পড়ছ, আর কিআর বয়স ১৩ বছর।

একটি পত্রিকার জন্য ১৩ বছর কম সময় নয়। এই সময়ে কিশোর আলোর সঙ্গে বড় হয়েছে হাজার হাজার ছেলেমেয়ে। কেউ স্কুল পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে গেছে, কেউ চাকরি শুরু করেছে, কেউ দেশের বাইরে গেছে। কেউ লেখক হয়েছে, কেউ প্রকৌশলী, চিকিৎসক, গবেষক কিংবা উদ্যোক্তা। কেউ আবার এখনো নিজের পছন্দের কাজটা খুঁজছে। তাদের সবার অভিজ্ঞতা এক নয়, কিন্তু কৈশোরের কোনো না কোনো জায়গায় কিশোর আলো থেকে গেছে।

২০১৩ সালের অক্টোবরের সেই শুরু থেকে কিশোর আলো শুধু একটি মাসিক পত্রিকা হয়ে থাকেনি। প্রতি মাসে নতুন সংখ্যা বের হয়েছে, নতুন গল্প এসেছে, নতুন লেখক এসেছে, নতুন ছবি ও কমিকস এসেছে। আর সেই সঙ্গে কিআর পাঠকেরাও একটু একটু করে বড় হয়েছে। যে পাঠক একসময় পত্রিকার পাতায় নিজের নাম ছাপা হয়েছে কি না, সেটা খুঁজে দেখত, সে-ই পরে হয়তো নিজে লেখক হয়েছে। যে পাঠক কিআড্ডায় গিয়ে চুপচাপ বসে থাকত, সে হয়তো পরে মঞ্চে উঠে গান গেয়েছে, কবিতা পড়েছে বা নিজের গল্প বলেছে। কেউ কিআর স্বেচ্ছাসেবক হয়েছে, কেউ কোনো আয়োজনের পেছনে কাজ করেছে।

কিশোর আলোর সঙ্গে পাঠকের এই সম্পর্কটা অন্য রকম। এখানে চিঠি লেখা যায়, নিজের লেখা পাঠানো যায়, আঁকা ছবি পাঠানো যায়, বিভিন্ন আয়োজনে অংশ নেওয়া যায়। কিআর সঙ্গে কথা বলতে চাইলে চিঠি লিখে পাঠক সরাসরি কথাও বলতে পারে। কিআর পাতার বাইরে আছে কিশোর আলো ডটকম, ফেসবুক ও ইনস্টাগ্রাম। ফলে কিশোর আলোর সঙ্গে যোগাযোগের জায়গাটাও এখন আগের চেয়ে অনেক বড়।

কিআড্ডা ১১৩ আব্দুল ইলা কিআর সঙ্গে বড় হয়ে ওঠা পুরোনো পাঠকদের গল্প

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ