Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login কলাম আনিসুল হকের লেখা কিশোর মানে আলো, কিশোর মানে ভালো আনিসুল হক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫: ২৩ কিশোর শব্দটা শুনলেই কী যে সুন্দর একটা ইমেজ চোখের সামনে ভেসে ওঠে। ফেসবুকে একটা ছবির ধাঁধা আছে। বলুন তো, জেলাটার নাম কী? একটা কিশোরের ছবি+গঞ্জ। মানে কিশোরগঞ্জ। কিশোরের ছবি কখনো অসুন্দর হয় না।
আমাদের কালে আমরা স্কুলের বইয়ে গোলাম মোস্তফার ‘কিশোর’ নামের কবিতা পড়তাম, ‘আমরা নূতন, আমরা কুঁড়ি নিখিল বন–নন্দনে,/ ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে।’ বিটিভির ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের শুরুতে কবিতাটা গান হিসেবে কতবার যে শুনেছি!
এখন সংবাদপত্রের শিরোনামে কিশোর আছে। দুঃখের বিষয়, কিশোর কথাটার সঙ্গে গ্যাং কথাটাও উচ্চারিত হচ্ছে। এর চেয়ে দুঃখের বিষয় আর কী হতে পারে! এত সুন্দর একটা ইতিবাচক শব্দের সঙ্গে একটা নেতিবাচক শব্দও যোগ করতে হচ্ছে! বাংলাদেশে কিশোর-কিশোরীর সংখ্যা প্রায় ৩ কোটি ৩০ লাখ! সবাই তো আর গ্যাং বানায়নি।
আমরা যাঁরা ঢাকায় শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বসে দেশের ভাবনা ভাবি, তাঁদের কাছে জেন–জি মানে আধুনিক সচ্ছল একটা প্রজন্ম। কিন্তু কুড়িগ্রামের চরে যে কিশোর স্কুলে যাচ্ছে, কিংবা গরু চরাচ্ছে, রংপুরে যে কিশোরী মাদ্রাসায় যাচ্ছে, রাঙামাটিতে যে কিশোরেরা পাহাড়–নদী ডিঙিয়ে স্কুলে যাচ্ছে, যে কিশোরেরা গ্লাস ফ্যাক্টরিতে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ কাজ করছে, যারা টেম্পোর পেছনে ঝুলছে, যারা জুতার দোকানে ছাদের স্বল্প পরিসরে ঢোকে জুতা নামানোর জন্য, যারা শিশুবিবাহের শিকার—তারাও কিন্তু জেন–জি বা জেন–আলফার সদস্য।
কথা হচ্ছে, আমরা আমাদের শিশু-কিশোরদের জন্য নিরাপদ শৈশব-কৈশোর নিশ্চিত করতে পারিনি। আবার তাদের সামনে ভালো মানুষ হওয়ার পথ কিংবা লক্ষ্য দিতেও পারিনি। ভালো মানুষ হওয়াটাকে একটা ‘কুল’ ব্যাপার করে তুলতে পারিনি।
আমরা আমাদের শৈশবের কথা মনে করতে পারি। খেলাঘর ছিল, কচি-কাঁচার মেলা ছিল। আগে-পরে ছিল মুকুল ফৌজ, চাঁদের হাট, শাপলাশালুকের আসর। এরপর শুরু হলো নতুন কুঁড়ি, আর শিশু একাডেমির কার্যক্রম। স্কুলে লাইব্রেরি ছিল, স্যার বই আনতেন ক্লাসে, এক সপ্তাহের জন্য আমরা যেকোনো একটা বই ধার নিয়ে যেতে পারতাম। স্কুলে বিতর্ক হতো, নাটক হতো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, বার্ষিক মিলাদ হতো, পুরস্