মঙ্গলবার, 29 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা
🌐 এই সংবাদটি English এও পাওয়া যাচ্ছে 🇬🇧 Read in English

সংসার গুছিয়ে নেওয়ার আগেই ডেঙ্গুতে চলে গেলেন চিকিৎসক আঁচল

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ সংসার গুছিয়ে নেওয়ার আগেই ডেঙ্গুতে চলে গেলেন চিকিৎসক আঁচল মানসুরা হোসাইন ঢাকা প্রকা

শেয়ার করুন:
সংসার গুছিয়ে নেওয়ার আগেই ডেঙ্গুতে চলে গেলেন চিকিৎসক আঁচল

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ সংসার গুছিয়ে নেওয়ার আগেই ডেঙ্গুতে চলে গেলেন চিকিৎসক আঁচল মানসুরা হোসাইন ঢাকা প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ৫০ বিয়ের এই ছবি-ভিডিওসহ স্বামীর সঙ্গে সমুদ্রে ঘুরতে যাওয়ার ছবি আর নিজের পেশাগত জীবনের নানা অর্জনের স্মৃতি এখনো আঁচলের ফেসবুকজুড়ে ছবি: আঁচলের ফেসবুক থেকে নেওয়া ফ্রিজ, আসবাবপত্রসহ সংসারের টুকিটাকি জিনিস কিনেছিলেন দুজনে মিলে। খিলগাঁওয়ে আঁচল রায়ের মা–বাবার বাসার পাশেই ভাড়া নিয়েছিলেন ছোট্ট একটি বাসা। ধীরে ধীরে ঘরটি গুছিয়ে নেওয়ার কথা ছিল। এরপর বরিশালে গিয়ে নতুন করে সংসার সাজানোর পরিকল্পনাও ছিল চিকিৎসক দম্পতি বিপ্লব চন্দ্র দাস ও আঁচল রায়ের।

সেই সংসার আর গুছিয়ে নেওয়া হলো না আঁচলের। বিয়ের দেড় বছরের মাথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হন তিনি। চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেছেন। স্বামী বিপ্লবও পাশে থেকে চেষ্টা করেছেন। কিন্তু তাঁকে আর ফেরানো যায়নি। ২৭ সেপ্টেম্বর মারা যান আঁচল।

বিয়ের ছবি-ভিডিও, স্বামীর সঙ্গে সমুদ্রে ঘুরতে যাওয়ার ছবি আর নিজের পেশাগত জীবনের নানা অর্জনের স্মৃতি এখনো আঁচলের ফেসবুকজুড়ে। সেসব ছবির মানুষটি আর নেই। আছে খিলগাঁওয়ের সেই বাসা, কেনা কিছু জিনিস আর দুজনে মিলে দেখা ভবিষ্যতের পরিকল্পনা।

খিলগাঁওয়ে ছোট্ট একটি বাসা ভাড়া নিয়েছিলেন বিপ্লব ও আঁচল। ধীরে ধীরে ঘরটি গুছিয়ে নেওয়ার কথা ছিল তাঁদের ছবি: আঁচলের ফেসবুক থেকে নেওয়া বিয়ের পরও আলাদা শহরে

গত বছরের ১৮ এপ্রিল ঢাকায় ঘটা করে বিয়ে হয় বিপ্লব ও আঁচলের। এর তিন দিন পর বরিশালে হয় বউভাত। স্বামী-স্ত্রী দুজনই চিকিৎসক। চাকরি, দায়িত্ব আর ভবিষ্যৎ নিয়ে দুজনেরই ব্যস্ততা ছিল।

বিয়ের পর নিয়মিত এক ছাদের নিচে থাকা হয়নি তাঁদের। চাকরির কারণে আঁচল ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবায়, বিপ্লব জামালপুরে। পরে একজন ঢাকায়, আর অন্যজন বরগুনায়।

ছুটি পেলে কিংবা ঢাকায় কাজ থাকলে দেখা হতো। সেই অল্প সময়েই চলত সংসারের হিসাব। কী কিনবেন, কোথায় থাকবেন, কবে দুজন একসঙ্গে থাকবেন—এসব নিয়েই ছিল তাঁদের ভবিষ্যতের পরিকল্পনা।

খিলগাঁওয়ে আঁচলের মা–বাবার বাসার পাশেই বাসা ভাড়া নিয়েছিলেন তাঁরা। ফ্রিজ, আসবাবপত্রসহ সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসও কিনেছিলেন। ধীরে ধীরে গুছিয়ে নেওয়ার কথা ছিল ঘরটি।

৪৫তম

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ