Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল উয়েফা নেশনস লিগ জার্মানিকে হারিয়ে ‘ভূমিকম্প’ গ্রিসের, হাত না মিলিয়ে ইসরায়েলকে হারাল আয়ারল্যান্ড খেলা ডেস্ক আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৭ হারের পর খেলোয়াড়দের সঙ্গে জার্মানি কোচ ইয়ুর্গেন ক্লপ রয়টার্স জার্মানি ০-১ গ্রিস
জার্মানির এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মাথার ওপর থেকে দিমিত্রিয়োস কুরবেলিসের বাঁ পায়ের শট। ডান দিকে ঝাঁপিয়ে পড়েও বলটা ঠেকাতে পারলেন না জার্মানির গোলকিপার আলেক্সান্দার নুবেল। জশুয়া কিমিখের পায়েও লেগেছিল বল। ইয়ুর্গেন ক্লপের মাথায় হাত। গোল!
জার্মানি ম্যাচের ৭৪ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়ার পরও হয়তো মনে হয়নি এই ম্যাচে দূর্ঘটনাটা ঘটতে পারে! কিন্তু জার্মানির কোচ হিসেবে ঘরের মাঠে ক্লপের অভিষেকে গ্রিস এমন কিছুই ভেবে রেখেছিল। কুরবেলিসের সেই গোলেই শেষ পর্যন্ত অগসবুর্গে ভূমিকম্প ঘটিয়ে ছেড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে ৪১তম গ্রিস। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছে ১-০ গোলে।
জার্মানির বিপক্ষে গ্রিসের এই প্রথম জয়ে বিপদে পড়লেন ক্লপ। নেশনস লিগে দুই ম্যাচ খেলে জয়বঞ্চিত তাঁর দল। নেদারল্যান্ডসের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর এই হারে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে তৃতীয় জার্মানি। ২ ম্যাচে তাঁদের সংগ্রহ ১ পয়েন্ট।
দুই ম্যাচই জিতে একই গ্রুপের শীর্ষে গ্রিস। বেলগ্রেডে একই গ্রুপের অন্য ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারায় নেদারল্যান্ডস। ডাচ কোচ হিসেবে জাভি হার্নান্দেজের এটাই প্রথম জয়। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপে দ্বিতীয় ডাচরা।
গোলের পর সতীর্থদের সঙ্গে উদ্যাপন কুরবেলিসের (সবার সামনে) রয়টার্স ম্যাচের নিয়ন্ত্রণ বেশির ভাগ সময় জার্মানির মুঠোতেই ছিল। প্রথমার্ধে তাঁরা বল দখলে রেখেছে ৮০ শতাংশের কাছাকাছি। কিন্তু রক্ষণভাগ ভালো খেলতে পারেনি। বিশেষ করে বিরতির পর। জার্মানির বক্সের আশপাশে খেলার প্রচুর জায়গা পেয়েছে গ্রিস। কুরবেলিসের জয়সূচক গোলের সূত্রপাতেও রয়েছে বক্সের সামনে একটু ফাঁকা জায়গা পেয়ে যাওয়ার ভূমিকা। শেষ পর্যন্ত ওটুকু সুযোগ কাজে লাগিয়েই র্যাঙ্কিংয়ে ১২তম জার্মানির বিপক্ষে ১১তম মুখোমুখিতে প্রথম জয় পায় গ্রিস। গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপে গ্রুপ ম্যাচে আইভরি কোস্টকে হারানোর পর এ নিয়ে টানা চার ম্যাচে জয়শূন্য রইল জার্মানি।
শিষ্যদের পারফরম্যান্সে ক্লপের এ ম্যাচে হতাশ হওয়াই স্