রবিবার, 27 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

শিশুরা বেড়ে উঠছে তথ্য যাচাইয়ের দক্ষতা না শিখেই

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ ফ্যাক্টফেস্ট–২০২৬’র আলোচনা শিশুরা বেড়ে উঠছে তথ্য যাচাইয়ের দক্ষতা না শিখেই নিজস্ব প

শেয়ার করুন:
শিশুরা বেড়ে উঠছে তথ্য যাচাইয়ের দক্ষতা না শিখেই

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ ফ্যাক্টফেস্ট–২০২৬’র আলোচনা শিশুরা বেড়ে উঠছে তথ্য যাচাইয়ের দক্ষতা না শিখেই নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৫ রাজধানীতে শুরু হওয়া ‘ফ্যাক্টফেস্ট–২০২৬’-এর প্যানেল আলোচনায় বক্তব্য দিচ্ছেন ইউল্যাবের অধ্যাপক সুমন রহমান। পাশে বাঁয়ে চিকিৎসক তাসনিম জারা ও ডানে ইউএনডিপির জ্যেষ্ঠ গভর্ন্যান্স বিশেষজ্ঞ শীলা তাসনিম হক ছবি: প্রথম আলো কোন তথ্য সত্য, কোনটি মিথ্যা বা বিভ্রান্তিকর, তা যাচাই করার প্রয়োজনীয় দক্ষতা অনেক শিশুই শেখার সুযোগ পাচ্ছে না। তাই বিদ্যালয়ের নিচের শ্রেণি থেকেই শিশুদের তথ্য যাচাইয়ের মৌলিক দক্ষতা শেখানোর ওপর গুরুত্ব দিতে হবে। তথ্যের পুরো ‘ইকোসিস্টেম’ সম্পর্কে ধারণা দিলে শিশুরা নিজেরাই সত্য-মিথ্যা যাচাই করে সিদ্ধান্ত নিতে পারবে।

আজ রোববার রাজধানীতে শুরু হওয়া দুই দিনের ফ্যাক্টফেস্ট ২০২৬ এর আলোচনায় এসব কথা বলেন বিশেষজ্ঞেরা। ডিজিটালি রাইট ও ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করেছে সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা)।

জনআস্থা সুদৃঢ় করতে তথ্য যাচাইয়ের ভূমিকা নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় চিকিৎসক ও রাজনীতিক তাসনিম জারা বলেন, শিশুদের জন্য সাইবারজগৎ নিরাপদ করতে উদ্যোগের পাশাপাশি তাদের তথ্য যাচাইয়ের দক্ষতাও তৈরি করতে হবে। কয়েকটি গবেষণার উদাহরণ দিয়ে তিনি বলেন, শিশুদের সহজ কিছু নির্দেশনা দিয়ে যদি জিজ্ঞাসা করা হয়—কোন তথ্যটি নির্ভরযোগ্য, কোনটি সত্য হওয়ার সম্ভাবনা বেশি বা মিথ্যা—তাহলে তারা নিজেরাই তথ্যের সত্যতা যাচাই করতে পারে।

তাসনিম জারা বলেন, প্রয়োজনীয় দক্ষতা শেখানো হলে শিশুরা নিজেরাই সত্য-মিথ্যা আলাদা করতে পারে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাশাপাশি স্কুলের নিচের শ্রেণি থেকেই এ শিক্ষা দেওয়া প্রয়োজন, যাতে শিশুরা এই সচেতনতা ও দক্ষতা নিয়ে বেড়ে উঠতে পারে।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন ও মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান সুমন রহমান বলেন, শিশুরা তথ্যের পুরো ইকোসিস্টেমটি বুঝতে পারলে তবেই সমাজ উন্নত হবে। তিনি বলেন, অপতথ্য অনেক সময় সত্যের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। কারণ সত্য সব সময় মানুষের কাছে আকর্ষণীয় বা পছন্দসই হয় না। তাই সত্যকে এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে মানুষ সহজে বু

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ