রবিবার, 27 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

মিলার-বাভুমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ক্রিকেট মিলার-বাভুমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার খেলা ডেস্ক প্রক

শেয়ার করুন:
মিলার-বাভুমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ক্রিকেট মিলার-বাভুমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার খেলা ডেস্ক প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৪৭ সেঞ্চুরির পর ডেভিড মিলার। ১২টি চার ও ৯টি বিশালাকার ছক্কায় ৯৩ বলে মিলার করেছেন নিজের ক্যারিয়ারসেরা ১৪২ রান। এএফপি টেম্বা বাভুমা ও ডেভিড মিলারের দুর্দান্ত দুই সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে ৩২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে জিতে গেল দক্ষিণ আফ্রিকা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রানের পাহাড় গড়েছিল স্বাগতিকেরা। জবাব দিতে নেমে ৩৩৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

ম্যাচের শুরুটা অবশ্য মোটেও এমন কিছুর ইঙ্গিত দেয়নি। ইনিংসের প্রথম ওভারেই শর্ট ডেলিভারি কাভারের ওপর দিয়ে ওড়াতে গিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন এইডেন মার্করাম। পয়েন্টে দাঁড়ানো কুপার কনলি শূন্যে ভেসে এক হাতে নেন দারুণ ক্যাচ। সেই ধাক্কা সামলানোর দায়িত্ব একা কাঁধে তুলে নেন অধিনায়ক বাভুমা। অন্য প্রান্তে কুইন্টন ডি কক মারমুখী হওয়ার চেষ্টা করলেও ইনিংস লম্বা করতে পারেননি। টানা দুটি ছক্কা মারার পর ১৫ রান করে বিদায় নেন তিনিও। মাত্র ৩৬ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা।

এরপর তৃতীয় উইকেটে ম্যাথু ব্রিটজকের (৩৪) সঙ্গে ৫৭ রানের জুটিতে ধাক্কা সামাল দেন বাভুমা। ব্রিটজকে ফেরার পর ক্রিজে আসেন ডেভিড মিলার। তারপর যা হলো, তাকে তাণ্ডব বললেও কম বলা হয়। চতুর্থ উইকেটে দুজনে মিলে যোগ করেন ১৫৬ রান। ১১৬ বলে ১০৩ রানের সংযমী ইনিংসে পুরো দলকে ধরে রেখেছিলেন বাভুমা। আর অন্য প্রান্তে দাঁড়িয়ে তাণ্ডব চালিয়েছেন মিলার। ১২টি চার ও ৯টি বিশালাকার ছক্কায় ৯৩ বলে করেছেন নিজের ক্যারিয়ারসেরা ১৪২ রান। মিলারের এমন অতিমানবীয় ইনিংস যেন আগামী বছরের বিশ্বকাপের দলে নিজের জায়গা পাকা করার স্পষ্ট বার্তাও দিয়ে রাখল।

৩৬৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত শুরু এনে দেন মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড। প্রথম ১৭ ওভারেই ১৩০ রানের বিধ্বংসী উদ্বোধনী জুটি গড়ে স্বাগতিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলেন দুজন। কিন্তু সেঞ্চুরির দিকে ছুটতে থাকা মার্শকে (৮৪) বোল্ড করে বিয়র্ন ফরটুইন ভাঙেন সেই বিপজ্জনক জুটি। কিছুক্ষণ পরই মার্করামের শিকার

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ