রবিবার, 27 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ প্রতিনিধি , চাঁদপুর আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০

শেয়ার করুন:
চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ প্রতিনিধি , চাঁদপুর আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩৩ হাতকড়া প্রতীকী ছবি চাঁদপুরের আটটি উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে ৩৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়। রোববার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত আটটি থানা-পুলিশ ও ডিবি পুলিশ পৃথক পৃথক ওই অভিযান চালায়। রাত ১১টায় এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর।

নাদিরা নুর জানান, জেলার আটটি থানা-পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে একযোগে ওই অভিযান চালানো হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে ও চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে তাঁরা ওই অভিযান চালান।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮, ফরিদগঞ্জে ৪১, হাজীগঞ্জে ৩৭, কচুয়ায় ৬২, শাহরাস্তিতে ৪৫, মতলব উত্তরে ৫২ ও মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এ ছাড়া ডিবি পুলিশ বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করে। পরে আটক ৩৫৫ জনের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জনের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান রোববার রাত ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ