সোমবার, 28 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

‘ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যে অনন্য ফেনী’ বই নিয়ে পাঠচক্র

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ Login বন্ধুদের লেখা কার্যক্রম ফিচার খেলা ক্যারিয়ার মনোবন্ধু ফটো ফিচার বন্ধুসভা সম্পর্কে কার্যক্রম ফেনী বন্ধুসভা ‘ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যে অনন্য ফেনী’ বই নিয়ে পাঠচক্র লেখা:

শেয়ার করুন:
‘ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যে অনন্য ফেনী’ বই নিয়ে পাঠচক্র

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ Login বন্ধুদের লেখা কার্যক্রম ফিচার খেলা ক্যারিয়ার মনোবন্ধু ফটো ফিচার বন্ধুসভা সম্পর্কে কার্যক্রম ফেনী বন্ধুসভা ‘ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যে অনন্য ফেনী’ বই নিয়ে পাঠচক্র লেখা: দিপংকর রায় চৌধুরী প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০০ ফেনী বন্ধুসভার পাঠচক্রের আসর ছবি: বন্ধুসভা ফেনী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রাচীন, ঐতিহাসিক ও ঐতিহ্যমণ্ডিত জনপদ। ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে জেলাটি অত্যন্ত সমৃদ্ধ। ভাষাশহীদ আবদুস সালাম, কৃষক বিদ্রোহের নায়ক শমশের গাজী এবং রাজনীতিবিদ হাবিবুল্লাহ বাহার চৌধুরীর জন্মভূমি এখানে।

২৪ সেপ্টেম্বর বিকেলে ‘ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যে অনন্য ফেনী’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে ফেনী বন্ধুসভা। শহরের আর্য সাংস্কৃতিক কেন্দ্রে এ আসর বসে।

ফেনী বন্ধুসভার পাঠচক্রের আসর। শুরুতে বইটির সারসংক্ষেপ তুলে ধরেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কিশোর চক্রবর্তী। একে একে অন্য বন্ধুরাও বইটি পাঠ করেন।

পাঠচক্রে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও জাসাস ফেনী জেলার সভাপতি কাজী ইকবাল আহমদ, বন্ধুসভার উপদেষ্টা এবং দৈনিক অজেয় বাংলার সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন হৃদয়, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক দিপংকর রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় নাথ, সাংস্কৃতিক সম্পাদক রাইসা ফারুক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্বাক্ষর চক্রবর্তী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক অর্ণব রায় চৌধুরীসহ অন্য বন্ধুরা।

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ