Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login যুক্তরাষ্ট্র ট্রাম্প-সি বৈঠকে অর্জন কম, তাতেও কেন খুশি চীন সিএনএন আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৪ হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও তাঁর স্ত্রী পেং লিইউয়ানকে বৃহস্পতিবার অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প ছবি: এএফপি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৈঠক করেছেন। ওয়াশিংটনে বৃহস্পতিবার এ বৈঠকে দুই নেতা উপহার বিনিময় করেছেন, একে অপরকে প্রশংসায় ভাসিয়েছেন, বাড়িয়েছেন বাণিজ্য নিয়ে সমঝোতার মেয়াদ। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বিকাশের কারণে দেখা দেওয়া ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজ করার সম্ভাবনার কথাও বলেছেন।
মাস চারেক আগে সর্বশেষ একসঙ্গে বসেছিলেন ট্রাম্প–সি। আর সির এবারের সফরের মধ্য দিয়ে এক দশকের বেশি সময় পর চীনের কোনো নেতা ওয়াশিংটন গেলেন। বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনৈতিক ও ভূরাজনৈতিক শক্তির মধ্যে উত্তেজনা কমাতে আয়োজিত এ বৈঠকে যদিও উল্লেখযোগ্য কিছু হয়নি। সির উচ্চাকাঙ্ক্ষার দিক দিয়ে দেখলে, এর বেশি কিছু চীনের প্রয়োজনও ছিল না।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও তাঁর স্ত্রী পেং লিইউয়ানকে গত বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় ছবি: রয়টার্স বৈঠকের রাতেই হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে ওয়াশিংটন–বেইজিং সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন সি। নৈশভোজে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে এটাই উঠে এসেছে যে চীনের উত্থান যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয়, বরং উপকারী হতে পারে। সি বলেন, ‘দুই দেশের বন্ধুত্বের সামনে রয়েছে অপার সম্ভাবনা। আসুন আমরা হাতে হাত মিলিয়ে এগিয়ে যাই।’
বৈঠকে দুই নেতার বক্তব্যের সুর মোটামুটি একই ছিল। ট্রাম্পের যে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান রয়েছে, তার সঙ্গে নিজের ‘চীনা জাতির মহান পুনর্জাগরণ’ পরিকল্পনার তুলনা করেন সি। এটি কয়েক দশকের একটি পরিকল্পনা। এর লক্ষ্য হলো বিশ্বমানের সামরিক বাহিনী, শিল্প ও প্রযুক্তি সক্ষমতা তৈরি করা, আর এর মাধ্যমে চীনকে একটি বৈশ্বিক শক্তির কেন্দ্রে পরিণত করা।
চীনের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনার সময় বি–১ বোমারু বিমানের শব্দে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখভঙ্গি ছবি: রয়টার্স এই লক্ষ্য অর্জনে সি যেসব অসামান্