শনিবার, 26 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

ফেরাটা সুখের হলো না মানচিনির, বেলজিয়ামের কাছে হার ইতালির

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল উয়েফা নেশনস লিগ ফেরাটা সুখের হলো না মানচিনির, বেলজিয়ামের কাছে হার ইতালির খেলা ডেস্ক আ

শেয়ার করুন:
ফেরাটা সুখের হলো না মানচিনির, বেলজিয়ামের কাছে হার ইতালির

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল উয়েফা নেশনস লিগ ফেরাটা সুখের হলো না মানচিনির, বেলজিয়ামের কাছে হার ইতালির খেলা ডেস্ক আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২১: ১১ বেলজিয়ামের গোল উদযাপন। উয়েফা ইতালি ০ : ২ বেলজিয়াম ইতালির ডাগআউটে রবার্তো মানচিনির প্রত্যাবর্তন। সেটা যে এমন দুঃস্বপ্নের হবে, তা হয়তো তিনি একেবারেই ভাবেননি। নিজেদের মাঠে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হার দিয়ে শুরু হলো মানচিনির দ্বিতীয় অধ্যায়। মিকা গোডটস ও দোদি লুকেবাকিওর দুই গোলে নেশনস লিগে শুরুতেই কঠিন পরীক্ষায় পড়ল আজ্জুরিরা।

২০২৩ সালে দায়িত্ব ছেড়ে যাওয়ার পর আবার ইতালির কোচ হিসেবে ফিরেছেন মানচিনি। ফ্রান্স ও তুরস্কের সঙ্গে একই গ্রুপে থাকা ইতালির সামনে তাই শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জ। আলেসান্দ্রো বাস্তোনি নিষিদ্ধ, ফেদেরিকো দিমারকো, মার্কো পালেস্ত্রা, ব্রায়ান ক্রিস্তান্তে ও নিকোলো জানিওলো চোটে। আর্সেনালে বাঁ প্রান্তে খেলা রিকার্দো কালাফিওরি তাই ইতালির হয়েও সেই ভূমিকায়। সুইজারল্যান্ড বাদ দিয়ে ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া আলেসান্দ্রো রোমানোর অভিষেকও হলো এ ম্যাচে।

বেলজিয়ামের কাছে ২-০ গোলে হার দিয়ে শুরু হলো মানচিনির দ্বিতীয় অধ্যায়। উয়েফা বেলজিয়ামেরও নতুন কোচ মার্ক ফন বোমেল। তবে চোটের কারণে ছিলেন না লিয়ান্দ্রো ত্রসার, জেরেমি ডোকু ও আন্দ্রে ওনানা। থিবো কোর্তোয়া দলেই ছিলেন না। শুরু একাদশে ছিলেন কেভিন ডি ব্রুইনা, শার্ল দে কেতেলারে ও দিয়েগো মোরেইরা।

খেলার বয়স সাত মিনিট হতে না হতেই জিয়ানলুইজি দোন্নারুম্মাকে বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে রুখে দিতে হয় দ্য কেতেলারের কোণাকুণি শট। একটু পরই নিকোলো বারেল্লার বানিয়ে দেওয়া বলে ফ্রাঞ্চেস্কো পিয়ো এসপোশিতোর শট পোস্টের গোড়ায় লেগে ফিরে আসে, যদিও পরে অফসাইডের পতাকা ওঠে।

এরপর দূর থেকে দেওয়া মোইজে কিনের শট পরীক্ষা নেয় বেলজিয়ান গোলরক্ষকের। কিন্তু খেলার ধারার বিপরীতে প্রথম গোল খেয়ে বসে ইতালি। রোমানোর ভুল পাস কেটে নিয়ে ডি ব্রুইনা বল বাড়িয়ে দেন গোডটসকে। ডি-বক্সে ঢুকে জিয়ানলুকা মানচিনিকে কাটিয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান গোডটস।

দোন্নারুম্মা না থাকলে বিপদ আরও বাড়ত ইতালির। উয়েফা পরের মুহূর্তেই আবার বিপদ। দিয়েগো কোপ্পোলার ভুল পাস থেকে দে কেতেলারে ও নিকোলাস রাসকিনের পরপর দুই শট ঠেকান দোন্নারুম্মা। ম্যানচেস্টার সিটির গোলরক্ষক না

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ