শনিবার, 26 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

যুক্তরাষ্ট্র সব প্রস্তাব মানলেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় দেবে না ইরান

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র সব প্রস্তাব মানলেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় দেবে না ইরান রয়টার্স প

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র সব প্রস্তাব মানলেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় দেবে না ইরান

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র সব প্রস্তাব মানলেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় দেবে না ইরান রয়টার্স প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৪১ ইরানের তেহরানের আজাদি স্কয়ারে একটি ক্ষেপণাস্ত্রব্যবস্থার পাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত ব্যানার। ৩০ জুলাই ২০২৬ ছবি: রয়টার্স যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নেওয়াসহ অন্যান্য প্রস্তাবে রাজি হলে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেবে ইরান। তবে যুক্তরাষ্ট্র সব প্রস্তাব মেনে নিলেও পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না তেহরান। গতকাল শুক্রবার রয়টার্সকে এ কথা জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

ইরানের প্রস্তাব অনুযায়ী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত বৃহস্পতিবার বলেছেন, সাত দিনের মধ্যে লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করতে হবে। একই সময়ের মধ্যে ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিতে হবে, ইরানের জব্দ করা অর্থ ছাড় দিতে হবে এবং দেশটির জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই যুদ্ধ বন্ধের চেষ্টায় হরমুজ প্রণালি এখন দর-কষাকষির গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। তেহরান মার্কিন নৌ অবরোধ থেকে স্বস্তি চায়। অন্যদিকে ওয়াশিংটন বৈশ্বিক তেল সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা চায়। বর্তমানে প্রণালিটি তেহরান কার্যত বন্ধ করে রেখেছে।

গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাংবাদিকদের বলেন, যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছেন তিনি। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই এই চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে নেওয়ার পরই পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা বিস্তারিত আলোচনায় যেতে প্রস্তুত।

তবে ওই ইরানি কর্মকর্তা বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কিংবা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোসহ নিজেদের অধিকারের বিষয়ে কোনো ছাড় দেবে না ইরান। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দ

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ