সোমবার, 21 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মানুষের টিকে থাকা চরম কঠিন হবে: শামসুল আলম

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মানুষের টিকে থাকা চরম কঠিন হবে: শামসুল আলম নিজস্ব প্র

শেয়ার করুন:
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মানুষের টিকে থাকা চরম কঠিন হবে: শামসুল আলম

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মানুষের টিকে থাকা চরম কঠিন হবে: শামসুল আলম নিজস্ব প্রতিবেদক ঢাকা আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৬ এম শামসুল আলম ফাইল ছবি জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। এতে মানুষের টিকে থাকা চরম কঠিন বলে মনে করছেন ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে রোববার রাতে জারি করা এক প্রজ্ঞাপনে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়। নতুন দর অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, পেট্রল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে। রোববার রাত ১২টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে।

সরকার এর আগে গত ১৮ এপ্রিল ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করে ১১৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময় পেট্রলের দাম লিটারে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছিল। তখন কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়। এরপর জুনে পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম আরও ৫ টাকা করে বাড়ে। সর্বশেষ ডিজেলের দাম ছিল প্রতি লিটার ১১৫ টাকা, পেট্রলের ১৪০ টাকা, অকটেনের ১৪৫ টাকা এবং কেরোসিনের ১৩৫ টাকা।

দেশে মূল্যস্ফীতি এখনো ৮ শতাংশের বেশি। এ সময়ে জ্বালানি তেলের দাম আরও বাড়ানোয় মূল্যস্ফীতি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই আশঙ্কার কথা উল্লেখ করে এম শামসুল আলম প্রথম আলোকে বলেন, সরকার এর আগে বিদ্যুতের দাম বাড়িয়েছে। এখন তেলের দাম বাড়াল। এরপর হয়তো গ্যাসের দামও বাড়াবে। মানুষের টিকে থাকা চরম কঠিন হবে।

সরকারি চাকরিজীবীদের বেতন ১০০-১৪৪ শতাংশ বৃদ্ধির কথা উল্লেখ করে শামসুল আলম বলেন, ১৪ লাখ মানুষের বেতন বাড়ল। বাকিদের বেশির ভাগের অবস্থা করুণ। মানুষের যদি কেনার সামর্থ্য না থাকে, শুল্ক-কর কোথা থেকে আসবে? তার মানে হলো, তেলের দাম বাড়িয়ে সরকার যতটুকু ভর্তুকি কমাবে, তার চেয়ে বেশি রাজস্ব হারাবে।

জ্বালানি বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরেও গত পাঁচ মাস দেশে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের দাম বাংলাদেশের চেয়ে অনেক বেশি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কার

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ