Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল মারেসকার মিউজিক থেরাপি, গানই ম্যান সিটির সাফল্যের রহস্য খেলা ডেস্ক প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২: ৩০ ম্যান সিটির অনুশীলনে আর্লিং হলান্ড ম্যান সিটি লাউড স্পিকার থেকে ভেসে আসছে কানফাটা ডান্স মিউজিক, যে রকম উচ্চস্বরের মিউজিক সাধারণত নাইটক্লাবগুলোতে বাজানো হয়। দেখে মনে হতে পারে কোনো উৎসবের প্রস্তুতি চলছে। কিন্তু জায়গাটা কোনো নাইটক্লাব নয়, ম্যানচেস্টার সিটির বিখ্যাত ইতিহাদ কমপ্লেক্স।
মাঠের মাঝখানে ম্যানচেস্টার সিটির ফুটবলাররা গা গরম করছেন। ওদিকে কানফাটা ডান্স মিউজিক বাজছে। ডাগআউটে দাঁড়িয়ে মৃদু হাসছেন কোচ এনজো মারেসকা। সিটির অনুশীলনে এখন দৃশ্যটা বেশ পরিচিত। ৪৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ কেবল দল সামলাচ্ছেন না, সিটির ট্রফি-ঠাসা ড্রেসিংরুমে নিজের আলাদা এক সংস্কৃতি আর পরিচয়ের বীজ বুনছেন।
পেপ গার্দিওলার মহাকাব্যিক ছায়া ডিঙিয়ে নিজের পথ তৈরি করা সহজ নয়। মারেসকা তাই হাঁটছেন অন্য পথে। সুরই তাঁর নতুন ভাষা। নতুন পরিচয়ের শুরু।
মারেসকার অধীনে নতুন মৌসুমের শুরুটা দারুণ হয়েছে সিটির। প্রিমিয়ার লিগে চার ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড। এর সঙ্গে চ্যাম্পিয়নস লিগে পোর্তোর বিপক্ষে ২-০ গোলে জয়ে শুরু, সর্বশেষ লিগ কাপেও সিটি ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নরউইচ সিটিকে। এই দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে অনুশীলনের ওই উন্মাদনাভরা সুরের একটা অদৃশ্য ভূমিকাও হয়তো আছে। মারেসকাও বিশ্বাস করেন, সংগীত খেলাকে বদলে দিতে পারে।
মারেসকার অধীনে নতুন মৌসুমের শুরুটা দারুণ হয়েছে সিটির। ম্যান সিটি এই মৌসুমে সিটির অনুশীলন শুরুই হয় মিউজিক দিয়ে। ক্লাবের ব্র্যান্ডেড স্পিকার থেকে ভেসে আসে তীব্র বিটের গান। তবে কৌশলগত জটিল নির্দেশনা দেওয়ার সময় সেই সুর থেমে যায়। তখন ফুটবলই প্রধান ভাষা।
মারেসকা বলেছিলেন, ‘লেস্টার আর চেলসিতে এটা করেছি, এখানে এসেও চালু করেছি। খেলোয়াড়রা মিউজিক থাকলে বেশি খুশি থাকে। ভালো কাজও করে। গানগুলো খেলোয়াড়রাই ঠিক করে। মূল উদ্দেশ্য তাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া।’
সেই পরিবেশটা খেলোয়াড়দের ভালোই লেগেছে। ডিফেন্ডার মাতেউস নুনেস বেশ উপভোগ করছেন বিষয়টা, ‘অনুশীলনের আগে সব ফুটবলারই এখন যেন ডিজে হতে চায়! ব্যাপারটা দারুণ।’
ভাবনাটা নতুন, আবার ইংলিশ ফুটবলে একেবারে অচেনাও নয়। গত মৌসুমে বার্নলির কোচ স্কট পার্ক