Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা স্থানীয় বিএনপির বিরোধিতার মধ্যেই নিজ নির্বাচনী এলাকায় অনুষ্ঠান করলেন রুমিন ফারহানা নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২২ আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। ১৮ সেপ্টেম্বর ২০২৬ ছবি: শাহাদৎ হোসেন উপজেলা বিএনপি কর্তৃক অবাঞ্ছিত ঘোষণা এবং অনুষ্ঠান করতে না দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মৌখিকভাবে বলার পরও নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে অনুষ্ঠান করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
আজ শুক্রবার আশুগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলায় ২০২৫ সালের প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুমিন ফারহানার বাবা ভাষাসৈনিক অলি আহাদ স্মরণে উপজেলার আবদুল কাদির শাহ পাঠাগার এই অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে জাতীয় সংসদের অধিবেশনে বিএনপিকে নিয়ে দেওয়া এক বক্তব্যের জেরে ১২ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আশুগঞ্জ বাজারে রুমিন ফারহানার বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল হয়। ওই কর্মসূচি থেকে আশুগঞ্জে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এদিকে শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান আয়োজন ঘিরে গত বুধবার দুপুরে আশুগঞ্জে উপজেলা পরিষদের পেছনের মাঠে রুমিন ফারহানার দুই অনুসারীর ওপর হামলার অভিযোগ ওঠে বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে। হামলার শিকার দুজন হলেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান ও সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব। গত জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানার পক্ষে নির্বাচন করায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
এ ছাড়া গত বুধবার উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ উপজেলা বিএনপির নেতা–কর্মীরা আজকের অনুষ্ঠান বাতিলের জন্য ইউএনওর কাছে মৌখিকভাবে দাবি তোলেন। তাঁদের আপত্তির কারণে আজকের অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়।
শেষ পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে আজকের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের নিরাপত্তার জন্য ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ