X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG দেশজুড়ে এমপি-প্রতিমন্ত্রীর কর্মী-সমর্থকের সংঘর্ষে আহত ১৪ জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড় প্রকাশিত: ০৮:২৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন।
আহতদের মধ্যে ৯ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের কর্মী সমর্থকরা তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল নিয়ে আসার সময় এমআর কলেজ মোড়ে অবস্থানরত পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের কর্মী সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠি হাতে মহাসড়কে অবস্থান নিয়ে ইট পাটকেল ছোড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই ঘণ্টার মতো পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, রোববার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় বক্তব্যকে কেন্দ্র করে ওই দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল শুরু হয়। এরপর থেকে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই জেরে রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রেজওয়ানুল্লাহ বলেন, মোট ১১ জন হাসপাতাল