ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হঠাৎ করে অপরিচিত কিংবা সন্দেহজনক প্রোফাইল থেকে ফলো আসছে? নিয়মিত এমন ফলোয়ার বাড়তে থাকলে শুধু বিরক্তিই নয়, অ্যাকাউন্টের এনগেজমেন্ট ও নিরাপত্তা নিয়েও চিন্তা তৈরি হতে পারে। কারণ, এর মধ্যে অনেক অ্যাকাউন্টই স্প্যাম বা বট হতে পারে। ব্যবহারকারীদের এই সমস্যা সামলাতে ইনস্টাগ্রামে রয়েছে স্প্যাম ফলোয়ার শনাক্ত ও সরিয়ে দেওয়ার বিশেষ সুবিধা।
ইনস্টাগ্রাম সন্দেহজনক ফলোয়ারদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে আলাদা একটি তালিকায় দেখাতে পারে। সেখানে থাকা অ্যাকাউন্টগুলো যাচাই করে ব্যবহারকারী নিজেই ঠ