সোমবার, 14 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

বরিশালে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি ও মাছ

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লা

শেয়ার করুন:
বরিশালে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি ও মাছ

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG দেশজুড়ে বরিশালে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি ও মাছ জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল প্রকাশিত: ১১:৫০ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X বরিশালে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। প্রতি কেজি সবজির দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। এর পাশাপাশি বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ধরনের মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর বহুমুখী সিটি মার্কেট, পাইকারি সবজির বাজার ও পোর্ট রোড মাছের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পাইকারি সবজির বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ গত সপ্তাহে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হলেও এ সপ্তাহে ১১০-১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পটল গত সপ্তাহে ৬০ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ৭০ থেকে ৮০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০, ঢেঁড়স ৫০ থেকে ৬০, চিচিঙ্গা ৬০ থেকে ৮০, ধুন্দল ৮০, ঝিঙা ১০০, করলা ৭০ থেকে ৮০, বেগুন ৮০ থেকে ১০০, বরবটি ১০০, লাউ ৫০ থেকে ৬০, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়াও পাকা মিষ্টি কুমড়া ৫৫ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৮০ থেকে ১০০ টাকা এবং কচুর লতি ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নগরীর বাংলাবাজারে আসা ক্রেতা জাকির বলেন, গত সপ্তাহেও সবজির দাম নাগালের মধ্যে ছিল, এখন আবার সব ধরনের সবজির দাম ১০০ টাকা ছাড়িয়েছে। এভাবে দাম বাড়লে সবজি কিনে খাওয়া সম্ভব হবে না। ব্যবসায়ীরা তাদের ইচ্ছা মতো দাম নির্ধারণ করে। এজন্য নিয়মিত বাজার মনিটরিং দরকার।

বহুমুখী সিটি মার্কেট পাইকারি সবজির বাজারের দুলাল বানিজ্যালয়ের আমিনুল ইসলাম শুভ জাগো নিউজকে বলেন, ‘সবজির পর্যাপ্ত সরবরাহ কমে গেলেই দাম বৃদ্ধি পায়। এর আগে বৃষ্টির কারণে দাম কিছুটা বেশি ছিল, পরে আবার কমেছে। এখন সবজির সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। সরবরাহ বাড়লে দাম কমে যাবে।'

এদিকে নগরীর পোর্ট রোড পাইকারি মাছ বা

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ