X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG জাতীয় আদানির বিদ্যুৎ সরবরাহ ফের কমেছে নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X আদানির বিদ্যুৎকেন্দ্র,ফাইল ছবি এক মাস ধরে কয়লা সংকটের কারণে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করে আসছিল ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্র। এই পরিস্থিতির মধ্যে গত বুধবার রাত ১২টার দিকে কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে উৎপাদন আরও কমায় দেশে লোডশেডিং বেড়ে যায়। গেলো রোববার থেকে বন্ধ ইউনিট চালুর পর দুপুর থেকে উৎপাদন বাড়িয়েছিল তারা। এরপর আজ সকাল থেকে ফের সরবরাহ কমতে শুরু করেছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় পাওয়ার গ্রিড কোম্পানি পিএলসির তথ্যে দেখা গেছে, সোমবার সন্ধ্যা পিকে ১৪৭২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছিল আদানি। আজ সকাল ৮টা পর্যন্ত প্রায় ১৫০০ মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ সরবরাহ করেছিল তারা। এরপর সকাল ৯টায় ১২১৪ মেগাওয়াট, সকাল ১০টায় ১০০৪ মেগাওয়াট এবং বেলা ১১টায় ৯৩২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের তথ্য দেখানো হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, কি কারণে কমেছে জানা নেই। এমন কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। যান্ত্রিক ত্রুটি আছে কি না, বা অন্য কোনো কারণ বিষয়টি খোঁজ নিতে হবে।
তবে রোববার আদানির বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর আগেই বেলা সাড়ে ১১টার দিকে কারিগরি কারণে বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট। এতে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কমে অর্ধেকে নেমেছে।
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত কয়লাচালিত রামপাল বিদ্যুৎকেন্দ্রটি মাঝে কয়লা সংকটে উৎপাদন কমিয়েছিল। এখন কয়লার মজুত আছে। উৎপাদন হচ্ছিল ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি। হঠাৎ একটি ইউনিট বন্ধ হওয়ায় এটির উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে গেছে।
রোববা