X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG আইন-আদালত ‘জিল্লুর শেখের লাশ আন্দোলনকারীরা ইউনিভার্সিটির ভেতরে নিয়ে আসে’ জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
২০২৪ সালের ১৮ জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের ক্যাডার বাহিনী হামলা চালায় বলে জবানবন্দি দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. শাবাব হোসেন মেহের।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, হামলার সময় পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও শটগান থেকে গুলি চালায়। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে আশ্রয় নিলে পুলিশ গেটের ভেতর শটগান ঢুকিয়ে তাদের ওপর গুলি করে।
রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্র পক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শাবাব হোসেন।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় তিনি এ জবানবন্দি দেন।
মামলার আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক এবং জুনাইদ আহমেদ পলক কারাগারে রয়েছেন।
জবানবন্দিতে ১৮ জুলাইয়ের ঘটনার বর্ণনা দিয়ে শাবাব বলেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটির সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের ক্যাডার বাহিনী হামলা চালায়। আমাদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও শটগান থেকে গুলি করা হয়।'
তিনি বলেন, ‘তাদের হামলার ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে গিয়ে আশ্রয় নিলে পুলিশ গেটের ভেতরে শটগান ঢুকিয়ে তাদের ওপর গুলি করে। তাদের হামলায় ব্র্যাক ইউনিভার্সিটির ২০০ থেক