সোমবার, 14 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি হেফাজতের

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজনীতি সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি হেফাজতের নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ১৩ সেপ্

শেয়ার করুন:
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি হেফাজতের

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজনীতি সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি হেফাজতের নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৬ সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা সংশোধনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আইন প্রণয়ন বা সংশোধনের আগে আলেম-ওলামা ও ইসলামি আইন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। রোববার সকালে রাজধানীতে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কী আলোচনা হয়েছে, তা সভা শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হেফাজতে ইসলাম। এতে বলা হয়েছে, মুসলিমদের হেবা বা দানসংক্রান্ত বিষয়ে নতুন আইনি জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে। ইসলামি শরিয়াহ–বিশেষজ্ঞদের মতামত না নিয়ে ‘তড়িঘড়ি করে’ বিলটি পাস করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

হেফাজতের নেতারা বলেন, মুসলিমপ্রধান দেশে ইসলামি শরিয়াহবিরোধী কোনো আইন গ্রহণযোগ্য নয়। বিলটি সংশোধন করতে হবে। সংসদে বিল উত্থাপনের আগে ইসলামি শরিয়াহ–বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত ছিল সরকারের। কোরআনের নিজস্ব আইনি কাঠামোকে পাশ কাটিয়ে নিজেদের মতো করে আইন বানানো শরিয়াহ অবজ্ঞা করার শামিল।

সংগঠনটির ভাষ্য—রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষমতাকে তারা অস্বীকার করে না। তবে মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে আলেম-ওলামা, ইসলামি আইনবিশেষজ্ঞ ও আইনজ্ঞদের যথাযথ পরামর্শ নেওয়া অপরিহার্য।

সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল নিয়ে আইনমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেছে হেফাজত। হেফাজতের নেতারা বলেন, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন এবং শরিয়তসম্মত সম্পত্তি বণ্টনব্যবস্থার প্রতি যথাযথ সম্মান দেখানো রাষ্ট্রের দায়িত্ব। তাঁরা শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে পাস হওয়া বিলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানান।

সরকারের প্রতি আলোচনার মাধ্যমে বিষয়টির গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, হেবা প্রথা ও মুসলিম উত্তরাধিকারীদের অধিকার সুরক্ষায় বিতর্কিত বিধান পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধন করে সরকারকে বেকায়দায় ফেলার চক্রান

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ