শনিবার, 12 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লা

শেয়ার করুন:
আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG প্রবাস আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প আফছার হোসাইন আফছার হোসাইন প্রকাশিত: ০৩:২২ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, কায়রো।

দূতাবাসের উদ্যোগে পূর্বনির্ধারিত এ কনস্যুলার ক্যাম্প শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। আলেকজান্দ্রিয়ার গোল্ডেন স্টারস টেক্সটাইলে আয়োজিত এ ক্যাম্প চলবে শনিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত।

দূতাবাস জানায়, মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দ্রুততম সময়ে প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়ার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর ফলে আলেকজান্দ্রিয়া ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিরা কায়রোতে দূতাবাসে যাতায়াত না করেই নিজ এলাকায় প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

ক্যাম্পে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, ই-পাসপোর্ট বিতরণ, ট্রাভেল পারমিট, দূতাবাসের পত্র এবং বিভিন্ন ডকুমেন্ট সত্যায়নসহ প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন কনস্যুলার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতাও প্রদান করছেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কনস্যুলার সেবা প্রদান করা হচ্ছে। শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

দূতাবাসের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আলেকজান্দ্রিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। তারা বলেন, কায়রো থেকে দূরবর্তী এলাকায় বসবাসরত প্রবাসীদের জন্য এ ধরনের কনস্যুলার ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কায়রো যাতায়াতের সময় ও খরচ যেমন সাশ্রয় হচ্ছে, তে

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ