শনিবার, 12 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

এমবাপ্পেকে কেন স্বৈরাচার বলা হয়

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল এমবাপ্পেকে কেন স্বৈরাচার বলা হয় খেলা ডেস্ক প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৩০ কিলিয়ান

শেয়ার করুন:
এমবাপ্পেকে কেন স্বৈরাচার বলা হয়

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল এমবাপ্পেকে কেন স্বৈরাচার বলা হয় খেলা ডেস্ক প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৩০ কিলিয়ান এমবাপ্পে রয়টার্স কিলিয়ান এমবাপ্পে কি ফুটবলার, নাকি ফুটবলের ‘স্বৈরাচার’? সামাজিক যোগাযোগমাধ্যমে অবশ্য দ্বিতীয় পরিচয়টাই দিন দিন জনপ্রিয় হচ্ছে। সেখানে এমবাপ্পে শুধু গোল করেন না, কোচ বরখাস্ত করেন, খেলোয়াড়কে ক্লাব ছাড়ান, সতীর্থদের পারফরম্যান্স যাচাই করেন, এমনকি ফ্রান্সের প্রেসিডেন্টও নাকি তাঁর কাছে রিপোর্ট করতে আসেন!

সামরিক পোশাক, মাথায় টুপি, কখনো সিংহাসনে বসা—কৃত্রিম বুদ্ধিমত্তায় বানানো নানা ছবিতে এমবাপ্পে হয়ে উঠেছেন ‘স্বৈরাচারী শাসক’। নাম দেওয়া হচ্ছে ‘ডিক্টেটর এমবাপ্পে’।

এমবাপ্পেকে স্বৈরাচার হিসেবে উপস্থাপনের শুরুটা কোথা থেকে, তা সুনির্দিষ্টভাবে বলা কঠিন। তবে ২০২৪ সালের একটি ঘটনা এ প্রবণতার পেছনে থাকা কারণগুলোর একটি হতে পারে। সে বছর ফরাসি ইনফ্লুয়েন্সার ও কাবাবের দোকানের মালিক মোহাম্মদ হেন্নির বিরুদ্ধে আইনি পদক্ষেপের উদ্যোগ নিয়েছিলেন এমবাপ্পে। তাঁর দোকানের একটি স্যান্ডউইচের বর্ণনায় এমবাপ্পের নাম ব্যবহার করা হয়েছিল। এমবাপ্পের আইনজীবীরা নামটি সরিয়ে নেওয়ার দাবি জানান। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল হাস্যরস হয়। এরপরই তাঁকে ‘সবকিছু নিয়ন্ত্রণ করতে চাওয়া’ চরিত্র হিসেবে দেখানোর প্রবণতাও জোরালো হয়।

এর সঙ্গে যোগ হয়েছে ফুটবলে এমবাপ্পের কথিত প্রভাব। ২০২২ সালে পিএসজিতে নতুন চুক্তি করার পর সংবাদমাধ্যমে এমন খবর এসেছিল, ক্লাবের খেলোয়াড় কেনাবেচা, কোচ ও ক্রীড়া পরিচালকের মতো বিষয়ে তাঁর প্রভাব থাকবে। এমবাপ্পে অবশ্য তখন স্পষ্ট করে বলেছিলেন, তিনি একজন ফুটবলারের ভূমিকার বাইরে যাবেন না।

এমবাপ্পের এই ছবিটি কৃত্রিমভাবে বানানো। এই চরিত্রে প্রচুর মিম দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এআই নির্মিত ছবি সেই পুরোনো আলোচনাই হয়তো নতুন করে রসদ পেয়েছে রিয়াল মাদ্রিদে তাঁর আগমনের পর। এরপর ২০২৬ বিশ্বকাপ ঘিরে এআই নির্মিত ভিডিও ও ছবিতে ‘ডিক্টেটর এমবাপ্পে’ মিম ছড়িয়ে পড়ে আরও বেশি। মাঠে তাঁর নেতৃত্ব, সতীর্থদের সঙ্গে কথাবার্তা কিংবা সাধারণ কোনো ঘটনাকেও মজা করে এমনভাবে উপস্থাপন করা হয়, যেন সব সিদ্ধান্ত তাঁর নির্দেশেই হচ্ছে।

এবার সেই মিম নিয়েই মুখ খুলেছেন এমবাপ্পে। ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন,

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ